শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

আমেরিকা আবার সামনে এগিয়ে যাচ্ছে: বাইডেন

Reporter Name
  • বৃহস্পতিবার, ২৯ এপ্রিল, ২০২১
  • ৩২০ বার পড়া হয়েছে

নিউজ ডেস্কঃ  মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, আমেরিকার গণতন্ত্রের ওপর ইতিহাসের নজিরবিহীন হামলা হয়েছে। গণতন্ত্রের প্রতি জনগণের বিশ্বাস পুনরুদ্ধার করতে হবে। আমেরিকা আবার সামনে এগিয়ে যাচ্ছে। সংকট কাটিয়ে আমেরিকা আবার স্বপ্ন দেখছে। আবার কাজে নেমে পড়েছে। বিশ্বকে নেতৃত্ব দেওয়ার জন্য আমেরিকা উঠে দাঁড়িয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের ১০০ দিনের ১ দিন আগে কংগ্রেসের যৌথ অধিবেশনে দেওয়ায় বক্তৃতায় বাইডেন এসব কথা বলেন।

সম্পূর্ণ অস্বাভাবিক পরিস্থিতিতে স্থানীয় সময় ২৮ এপ্রিল (বুধবার) কংগ্রেসের যৌথ অধিবেশনে বক্তব্য দেন বাইডেন। গতকাল বুধবার রাত ৯টা ৬ মিনিটে বক্তৃতা শুরু করেন তিনি। ১০টা ১১ মিনিটে বক্তৃতা শেষ করেন। প্রথা অনুযায়ী তিনি বক্তৃতা দেওয়ার আগে-পরে আইনপ্রণেতাদের দিকে এগিয়ে যান। মাস্ক পরে আইনপ্রণেতাদের সঙ্গে কিছুটা সময় কুশলবিনিময় করেন।

গত ৬ জানুয়ারির হামলার কথা মাথায় রেখে প্রেসিডেন্ট বাইডেনের এই বক্তৃতা উপলক্ষে ক্যাপিটল হিলসহ ওয়াশিংটন ডিসিতে গ্রহণ করা হয় নজিরবিহীন নিরাপত্তা।

প্রথা অনুযায়ী যৌথ অধিবেশনে প্রেসিডেন্টের দেওয়া এমন বক্তৃতার সময় সরকারের সব বিভাগের ঊর্ধ্বতন লোকজনসহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিতি থাকেন। কিন্তু চলমান স্বাস্থ্যসতর্কতার জন্য এবারের অধিবেশনে নির্দিষ্টসংখ্যক লোক উপস্থিত ছিলেন।

প্রেসিডেন্ট বাইডেনের উদ্দীপনাময় বক্তৃতার সময় ডেমোক্রেটিক পার্টির আইনপ্রণেতারা দাঁড়িয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন। রিপাবলিকান পার্টির সিনেটর ও প্রেসিডেন্ট বাইডেনের সমালোচক টেড ক্রুজকে এ সময় চোখ বন্ধ করে ঝিমাতে দেখা যায়।

নজিরবিহীন নাটকীয়তার মধ্য দিয়ে গত জানুয়ারিতে হোয়াইট হাউসে ক্ষমতার পালাবদল ঘটে। করোনা মহামারিসহ আমেরিকার সমাজ-রাজনীতির এক অস্থির সময়ে বাইডেন ক্ষমতা গ্রহণ করেন। তাঁর পূর্বসূরি ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা থেকে বিদায় নিলেও উত্তরসূরি বাইডেনকে প্রেসিডেন্ট হিসেবে স্বীকার করেননি। ইতিহাসের চরম বিভক্তির সময় ক্ষমতা গ্রহণ করে প্রেসিডেন্ট বাইডেন বিভেদের বদলে ঐক্যের আমেরিকার কথা বলেন।

শপথ গ্রহণের কয়েক সপ্তাহের মধ্যে প্রেসিডেন্ট কংগ্রেসের যৌথ অধিবেশনে এমন বক্তৃতা দিয়ে থাকেন। তবে করোনার সংক্রমণ নিয়ন্ত্রণ, টিকাদান কর্মসূচিসহ সীমান্ত সমস্যা সামাল দেওয়ার মতো কাজে ক্ষমতার প্রথম ১০০ দিন অত্যন্ত ব্যস্ত থাকতে হয় প্রেসিডেন্ট বাইডেনকে। একের পর এক নির্বাহী আদেশ দিয়ে কর্মসংস্থান, অভিবাসন, আগ্নেয়াস্ত্র সমস্যাসহ বেশ কিছু ক্ষেত্রে তিনি ইতিমধ্যে ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করেছেন। দেশে-বিদেশে প্রেসিডেন্ট বাইডেনের প্রশাসন নিয়ে আশাবাদ বিরাজ করছে। তবে অভ্যন্তরীণ ক্ষেত্রে রক্ষণশীল ও রিপাবলিকানদের শক্ত বিরোধিতা তাঁকে শুরু থেকেই মোকাবিলা করতে হচ্ছে।

আমেরিকার ইতিহাসে বাইডেনই প্রথম প্রেসিডেন্ট, যিনি দুজন নারী নেত্রীকে পেছনে রেখে জাতির সামনে কংগ্রেসে বক্তৃতা করলেন। কংগ্রেসে যৌথ অধিবেশনে পদাধিকার বলে সভাপতিত্ব করেন ভাইস প্রেসিডেন্ট। আর প্রতিনিধি পরিষদের স্পিকার প্রেসিডেন্টকে কংগ্রেসে বক্তৃতার জন্য আমন্ত্রণ জানান। এবার স্পিকার ন্যান্সি পেলোসি প্রেসিডেন্ট বাইডেনকে অধিবেশনে আমন্ত্রণ জানান।

প্রথা অনুযায়ী প্রেসিডেন্ট তাঁর ডানে-বাঁয়ে আগে থেকে বাছাই করা কিছু আইনপ্রণেতাকে সঙ্গে নিয়ে কংগ্রেসের অধিবেশনে ঢোকেন। আইনপ্রণেতারা দাঁড়িয়ে প্রেসিডেন্টকে সম্মান জানান। বিচারপতিদের মধ্যে শুধু প্রধান বিচারপতি জন রবার্টস এবং মন্ত্রিসভার সদস্যদের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন ও প্রতিরক্ষামন্ত্রী জেনারেল লয়েড অস্টিন কংগ্রেসের অধিবেশনে উপস্থিত ছিলেন। স্বাস্থ্যসতর্কতার জন্য আইনপ্রণেতাদের কোনো অতিথি নিয়ে উপস্থিত হওয়ার অনুমতি দেওয়া হয়নি।

এবারই প্রথম কোনো নারী ভাইস প্রেসিডেন্ট হিসেবে কমলা হ্যারিস কংগ্রেসের যৌথ অধিবেশনে সভাপতিত্ব করেন। প্রেসিডেন্ট বাইডেন ‘ম্যাডাম ভাইস প্রেসিডেন্ট’ সম্বোধন করে বক্তৃতা দিতে শুরু করেন। তিনি বলেন, আমেরিকার ইতিহাসে এমন সম্বোধন আর কোনো প্রেসিডেন্ট করতে পারেননি।

বাইডেন তাঁর বক্তৃতায় বলেন, ‘কংগ্রেসের এমন সভায় দাঁড়িয়ে আমেরিকার প্রেসিডেন্টরা যুদ্ধ ঘোষণা করেছেন, শান্তি উদ্‌যাপন করেছেন। আজকে আমি আমেরিকার সংকট ও সম্ভাবনার কথা বলতে এখানে দাঁড়িয়েছি।’

প্রেসিডেন্ট বাইডেন তাঁর বক্তৃতায় আমেরিকার পরিবারগুলোর উন্নয়নে তাঁর আশু পরিকল্পনার কথা জানান। তিনি বলেন, দেশজুড়ে কমিউনিটি কলেজে বিনা মূল্যে শিক্ষার্থীরা উচ্চশিক্ষা গ্রহণ করতে পারবেন। কলেজ-বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য ফেডারেল অনুদানের পরিমাণ বাড়ানোর ঘোষণা দেন তিনি। উচ্চশিক্ষা গ্রহণ করে কর্মসংস্থানে যুক্ত করার কর্মসূচির জন্য অর্থ বরাদ্দ করা হবে বলে জানান তিনি। কর্মজীবীদের জন্য ১২ সপ্তাহের সবেতন পারিবারিক ছুটি ও অসুস্থতার ছুটির ঘোষণা দেন বাইডেন।

প্রি–স্কুলের জন্য ও শিশুদের গ্রীষ্মকালের জন্য বিনা মূল্যে খাবার দেওয়ার কর্মসূচি বাড়ানো হবে বলে প্রেসিডেন্ট বাইডেন জানিয়েছেন। শিশুদের জন্য পরিবারকে ট্যাক্স ক্রেডিট দেওয়া হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us