শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

বাইডেন ও কমলা করোনা সঙ্কটে ভারতের পাশে থাকার প্রতিশ্রুতি দিলেন

Reporter Name
  • সোমবার, ২৬ এপ্রিল, ২০২১
  • ৩০২ বার পড়া হয়েছে
নিউজ ডেস্কঃ  আন্তর্জাতিক সমালোচনা ও ভারতের কূটনৈতিক কৌশলে টনক নাড়ল মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্টের কমলা হ্যারিস। ভারতের করোনা সঙ্কটে টিকার কাঁচামাল থেকে যন্ত্রপাতি দিয়ে পাশে দাঁড়ানোর আশ্বাস দিলেন দুজনেই। জো বাইডেন জানালেন, বিপদের সময় পাশে দাঁড়ানো ভারতকে সহযোগিতায় বদ্ধপরিকর আমেরিকা।

অজিত দোভালের সঙ্গে আলোচনার পর গতকাল মার্কিন নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান ঘোষণা করেন, “ভারতকে টিকা তৈরির কাঁচামাল রপ্তানি অব্যাহত রাখব।” সেটি রিটুইট করেন জো বাইডেন।

গতবছর তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আবেদনে সাড়া দিয়ে হাইড্রক্সিক্লোরোকুইন পাঠিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সে কথা স্মরণ করে মার্কিন প্রেসিডেন্ট জানান, ”শুরুর দিকে আমাদের হাসপাতালগুলির অবস্থা সঙ্গিন হয়ে উঠেছিল। তখন সাহায্য করেছিল ভারত। আমরাও ভারতের দরকারে সহযোগিতা করতে বদ্ধপরিকর।”

ডেলাওয়ারে নিজের বাড়িতে সাপ্তাহিক ছুটি কাটাচ্ছেন প্রেসিডেন্ট জো বাইডেন। ঘরে বসেই ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের বিষয়টির উপর নজর রাখছেন তিনি।

আমেরিকায় বসবাসকারী ভারতীয় বংশোদ্ভূতদের ভোট পেতে চেষ্টার খামতি রাখেননি কমলা হ্যারিস। কিন্তু টিকার কাঁচামাল রপ্তানিতে বিধিনিষেধ নিয়ে তার নীরব অবস্থান নিয়ে উঠেছিল প্রশ্ন। ভাইস প্রেসিডেন্ট কমলা টুইট করেছেন, ”কোভিড-১৯ প্রাদুর্ভাবে ভারত সরকারকে সবরকম সাহায্য করছে মার্কিন যুক্তরাষ্ট্র। ভারতের সাহসী স্বাস্থ্যকর্মী ও নাগরিকদের সুস্বাস্থ্যের প্রার্থনা করছি।”

ভারতে টিকা তৈরির কাঁচামাল রপ্তানিতে বিধিনিষেধ আরোপ করেছিল মার্কিন যুক্তরাষ্ট্র। আগে দেশের নাগরিকদের টিকা দিয়ে কাঁচামাল দেওয়া হবে বলে জানিয়েছিল তারা। নয়াদিল্লির কূটনৈতিক তদ্বিরের পর মার্কিন নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান জানান, ”কোভিশিল্ডের জন্য প্রয়োজনীয় কাঁচামাল শীঘ্রই পাঠানো হবে ভারতে।“

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us