শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

রাশিয়ার রাষ্ট্রদূতকে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব

Reporter Name
  • রবিবার, ২৫ এপ্রিল, ২০২১
  • ৩০৪ বার পড়া হয়েছে

নিউজ ডেস্কঃ  যুক্তরাষ্ট্রে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূতকে তলব করেছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে ওই রুশ কূটনীতিক তার দেশের বিরুদ্ধে আনীত এ অভিযোগ প্রত্যাখ্যান করেছেন বলে ওয়াশিংটনস্থ রুশ দূতাবাসের বরাত দিয়ে বার্তা সংস্থা স্পুৎনিক জানিয়েছে।

ওই দূতাবাস এক টুইটার বার্তায় বলেছে, ‘ইউরো-আটলান্টিক অঞ্চল জুড়ে রাশিয়া অস্থিতিশীলতা সৃষ্টিকারী কার্যকলাপ চালাচ্ছে বলে আমেরিকা যে ভিত্তিহীন অভিযোগ করেছে রুশ চার্জ দ্যা অ্যাফেয়ার্স তা কঠোর ভাষায় প্রত্যাখ্যান করেছেন। তিনি মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়ে সেখানকার কমকর্তাদের সাথে বৈঠকে রাশিয়ার শক্ত অবস্থান জানিয়ে দিয়েছেন।’

এর আগে মস্কোয় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত জন সুলিভান তার দেশের পদস্থ কর্মকর্তাদের সাথে শলাপরামর্শ করার জন্য ওয়াশিংটনে ফিরে গেছেন। দ্বিপক্ষীয় সম্পর্কে উত্তেজনা বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় সুলিভানকে ওয়াশিংটনে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছিল। মার্কিন রাষ্ট্রদূতকে পরোক্ষভাবে বহিষ্কার করেছে রাশিয়া।

গত সপ্তাহে মার্কিন সমর্থিত চেক প্রজাতন্ত্রের সরকার ১৮ জন রুশ কূটনীতিককে বহিষ্কার করলে দু’পক্ষের মধ্যে উত্তেজনা বেড়ে যায়। এর প্রতিক্রিয়ায় রাশিয়া ২০ জন চেক কূটনীতিককে বহিষ্কার করে। মস্কো স্পষ্ট ভাষায় এই সঙ্কট উসকে দেয়ার জন্য আমেরিকাকে দায়ী করে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us