শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

ইন্দোনেশিয়ার সাবমেরিন খুঁজতে সাহায্য করছে যুক্তরাষ্ট্র

Reporter Name
  • শনিবার, ২৪ এপ্রিল, ২০২১
  • ৩৩১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্কঃ  ইন্দোনেশিয়ার নিখোঁজ সাবমেরিন খুঁজতে প্রয়োজনীয় সহায়তা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। পেন্টাগনের এক মুখপাত্র বিষয়টি জানান। বুধবার বালি দ্বীপের উত্তরে মহড়ার সময় ৫৩ জন নাবিকসহ সাবমেরিনটি নিখোঁজ হয়।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়, অক্সিজেন ফুরিয়ে যাওয়ার আগে সাবমেরিনটি খুঁজে পেতে আর মাত্র কয়েক ঘণ্টা সময় হাতে আছে বলে ইন্দোনেশিয়া কর্তৃপক্ষ জানিয়েছে। নিখোঁজ সাবমেরিনে থাকা নাবিকদের প্রায় ৭২ ঘণ্টা পর্যন্ত টিকে থাকার মতো পর্যাপ্ত অক্সিজেন আছে বলে এর আগে জানানো হয়।

সাবমেরিনটি খুঁজতে ইন্দোনেশিয়া সরকার যুক্তরাষ্ট্রের কাছে সহযোগিতা চায় বলে পেন্টাগনের মুখপাত্র জন কারবি জানান। তিনি বলেন, ‘ইন্দোনেশিয়ার আমন্ত্রণে সাবমেরিনটি খুঁজতে আমরা প্রয়োজনীয় সহায়তা পাঠাচ্ছি। এ ঘটনায় যুক্তরাষ্ট্র মর্মাহত। ইন্দোনেশিয়ার নাবিক ও তাঁদের পরিবারের কথা আমরা চিন্তা করছি।’

ইন্দোনেশিয়ার সামরিক বাহিনীর মুখপাত্র আচমাদ রিয়াদ বলেন, ‘আজ শনিবার পর্যন্ত আমাদের হাতে সময় আছে। আজকে আমাদের সর্বোচ্চ চেষ্টা করতে হবে সাবমেরিনটি খুঁজে পেতে। তবে আমরা আশা দেখতে পাচ্ছি।’
কেআরআই নানগালা-৪০২ নামের ওই সাবমেরিনের খোঁজে যুদ্ধজাহাজ পাঠিয়েছে ইন্দোনেশিয়া। অনুসন্ধানে সাবমেরিনটি পানিতে ডুব দেওয়ার জায়গার কাছে তেল ছড়িয়ে থাকতে দেখা গেছে বলে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়।

গতকাল রাতে ইন্দোনেশীয় সেনাবাহিনী জানায়, তারা ৫০ থেকে ১০০ মিটার গভীরে ভাসমান একটি বস্তু থাকার লক্ষণ দেখতে পেয়েছেন। পানির নিচে বস্তু শনাক্ত করতে সক্ষম এমন দুটি নৌজাহাজও পাঠানো হয়েছে।

অন্তত ছয়টি যুদ্ধজাহাজ, একটি হেলিকপ্টার এবং ৪০০ মানুষ সাবমেরিনটি অনুসন্ধান করে যাচ্ছে। ওই জলসীমায় অনুসন্ধানে নেমেছে সিঙ্গাপুর ও মালয়েশিয়ার নৌজাহাজ। এ ছাড়া অস্ট্রেলিয়া, ফ্রান্স ও জার্মানিও সাবমেরিনটি অনুসন্ধান করতে সহায়তা পাঠাতে আগ্রহ দেখিয়েছে।

ইন্দোনেশিয়ার পাঁচটি সাবমেরিন রয়েছে, সেগুলোর একটি হচ্ছে কেআরআই নানগালা-৪০২। বার্তা সংস্থা রয়টার্সের তথ্যমতে, সত্তর দশকের দিকে এই সাবমেরিন তৈরি হয়। ২০১২ সালের আগে দক্ষিণ কোরিয়ায় দুই বছর ধরে এটি মেরামত করা হয়। ইন্দোনেশিয়ার নৌবাহিনীর একজন মুখপাত্র বিবিসিকে বলেন, এই প্রথম ইন্দোনেশিয়ার কোনো সাবমেরিন নিখোঁজের ঘটনা ঘটল।

তবে সাবমেরিন নিখোঁজ হওয়ার ঘটনা এটাই প্রথম নয়। ২০১৭ সালে আর্জেন্টিনার সেনাবাহিনীর একটি সাবমেরিন ৪৪ জন নাবিকসহ নিখোঁজ হয়। এক বছর পর এর ধ্বংসাবশেষ পাওয়া যায়। কর্মকর্তারা ওই সাবমেরিনে বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us