শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

“চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে চলতি দশকেই” : বাইডেন

Reporter Name
  • শুক্রবার, ২৩ এপ্রিল, ২০২১
  • ২৯০ বার পড়া হয়েছে

নিউজ ডেস্কঃ  যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে চলতি দশকেই। গতকাল বৃহস্পতিবার আন্তর্জাতিক এক সম্মেলনে তিনি এ কথা বলেন। এ সময় তিনি ২০৩০ সালের মধ্যে নিজের দেশের কার্বন নিঃসরণের হার ২০০৫ সালের তুলনায় ৫০ থেকে ৫২ শতাংশ কমানোর প্রতিশ্রুতি দেন।

বিবিসি জানায়, জো বাইডেনের আহ্বানে গতকাল বৃহস্পতিবার শুরু হয়েছে দুদিনের জলবায়ু সম্মেলন। ভার্চ্যুয়াল এই সম্মেলনে রাশিয়া ও চীনের প্রেসিডেন্টরা ছাড়াও যোগ দিচ্ছেন বিশ্বের ৪০টি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানেরা।

সম্মেলনের উদ্বোধনী ভাষণে জো বাইডেন আরও বলেন, “জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সবাইকে পদক্ষেপ নিতে হবে”। বিজ্ঞানীরা আমাদের বলছেন, চলতি দশকই চূড়ান্ত সময়। জলবায়ুসংকটের সবচেয়ে খারাপ পরিণতি এড়াতে এই দশকেই আমাদের চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে হবে।”

এদিকে জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা প্রতিশ্রুতি দিয়েছেন, তাঁর দেশ ২০৩০ সালের মধ্যে কার্বন নিঃসরণের হার ২০১৩ সালের তুলনায় ৪৬ শতাংশ কমাবে। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোও প্রতিশ্রুতি দিয়েছেন, তাঁর দেশ ২০৩০ সাল নাগাদ ২০০৫ সালের তুলনায় ৪০-৪৫ শতাংশ কম কার্বন নিঃসরণ করবে।

তবে বিশ্বের সবচেয়ে বেশি কার্বন নিঃসরণকারী দুই দেশ ভারত ও চীন নতুন কোনো প্রতিশ্রুতি দেয়নি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us