শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

তদন্তের মুখে মিনিয়াপোলিস পুলিশ বিভাগ

Reporter Name
  • বৃহস্পতিবার, ২২ এপ্রিল, ২০২১
  • ২৯৮ বার পড়া হয়েছে

নিউজ ডেস্কঃ যুক্তরাষ্ট্রের মিনিয়াপোলিসের পুলিশ বিভাগের বিরুদ্ধে ফেডারেল তদন্ত শুরু হয়েছে। এটর্নি জেনারেল ম্যারিক গারল্যান্ড বলেছেন, অসাংবিধানিক বা বেআইনী পুলিশিংয়ের প্যাটার্ন আছে কিনা তা বিচার বিভাগ দেখবে। গতকাল বুধবার (২১ এপ্রিল) এখবর দিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়, মিনিয়াপোলিসের সাবেক পুলিশ কর্মকর্তা ডেরেক চৌভিন এক কৃষ্ণাঙ্গ ফ্লয়েডকে হত্যার দায়ে সাজা পেয়েছেন। ফ্লয়েড হত্যার পরপর দেশজুড়ে বিক্ষোভ শুরু হয়।

এটর্নি জেনারেল বলেছেন, তদন্তে মিনিয়াপোলিস পুলিশ বিভাগের নীতিমালা, প্রশিক্ষণ, তদারকি এবং বাহিনী তদন্তের ব্যাপক পর্যালোচনা অন্তর্ভুক্ত থাকবে। জবাবদিহিতার বর্তমান ব্যবস্থাগুলির কার্যকারিতা এবং সংবিধানিক ও আইনানুগ পুলিশিং নিশ্চিতকরণের জন্য অন্যান্য ব্যবস্থার প্রয়োজন কিনা তা সন্ধান করা হবে।

গারল্যান্ড জানান, তদন্তে সাফল্য পেতে হলে কমিউনিটি এবং আইন প্রয়োগকারী- উভয়কেই অংশ নিতে হবে। তিনি ইতিমধ্যে উভয়ের কাছে পৌঁছানো শুরু করেছেন। যদি বেআইনী কাজের নিদর্শন বা প্র্যাকটিস পাওয়া যায়, তবে তিনি একটি পাবলিক রিপোর্ট প্রকাশ এবং দেওয়ানী মামলা করার প্রতিশ্রুতি দিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us