শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

বাইডেনের সঙ্গে ভার্চ্যুয়ালে দেখা করবেন প্রেসিডেন্ট সি চিন পিং

Reporter Name
  • বুধবার, ২১ এপ্রিল, ২০২১
  • ২৮৮ বার পড়া হয়েছে

নিউজ ডেস্কঃ চীনের প্রেসিডেন্ট সি চিন পিং এ সপ্তাহে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের ভার্চ্যুয়াল জলবায়ু সম্মেলনে যোগ দিতে যাচ্ছেন। আজ বুধবার বিষয়টি জানিয়েছে বেইজিং। ব্যাপক রাজনৈতিক উত্তেজনা সত্ত্বেও বিশ্বের শীর্ষ দূষণকারী দুই দেশ বিকল্প কোনো সমাধান খুঁজছে। বাইডেন প্রেসিডেন্ট হওয়ার পর তাঁর আর সির মধ্যে প্রথম এই সাক্ষাৎ হবে।

বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়, ধরিত্রী দিবস উপলক্ষে ভার্চ্যুয়াল এই জলবায়ু সম্মেলনে ৪০ জন বিশ্বনেতাকে আমন্ত্রণ করেছেন প্রেসিডেন্ট বাইডেন। অতিথিদের মধ্যে রয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও। এই সম্মেলনের মাধ্যমে ওয়াশিংটন জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইয়ে ফিরে আসছে। সাবেক মার্কিন ডোনাল্ড ট্রাম্প এ প্রক্রিয়া থেকে যুক্তরাষ্ট্রকে বের করে এনেছিলেন।

চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সম্মেলনে একটি ‘গুরুত্বপূর্ণ বক্তব্য’ দেবেন সি। কয়েক দিন আগে যুক্তরাষ্ট্রের জলবায়ুবিষয়ক প্রতিনিধি জন কেরি সাংহাই সফর করেন। এটি ছিল বাইডেন প্রশাসনের কোনো কর্মকর্তার প্রথম চীন সফর। বেইজিংয়ে কেরি ও চীনা প্রতিনিধি সিয়ে ঝেহুয়া বলেন, নানা উত্তেজনা সত্ত্বেও জলবায়ু সমস্যা মোকাবিলায় তাঁরা পারস্পরিক সহযোগিতার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হয়েছেন।বিজ্ঞাপন

হংকংয়ে চীনা নীতি এবং উত্তর-পশ্চিমাঞ্চল জিনজিয়াংয়ে উইঘুর জাতিগোষ্ঠীর ওপর আচরণ নিয়ে যুক্তরাষ্ট্রের অভিযোগ থাকা সত্ত্বেও দুই দেশ সহযোগিতার জন্য অঙ্গীকারবদ্ধ হয়েছে। যদিও নিজেদের অভ্যন্তরীণ বিষয় উল্লেখ করে চীন এসব অভিযোগ অস্বীকার করে আসছে।

যুক্তরাষ্ট্র ও চীনের একসঙ্গে হওয়া ছাড়া বৈশ্বিক জলবায়ু সমস্যার সমাধান সম্ভব নয়। পৃথিবীর মোট গ্রিনহাউস গ্যাস নিঃসরণের প্রায় অর্ধেকের জন্যই দায়ী বিশ্বের বৃহৎ অর্থনীতির দুই দেশ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us