শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

যুক্তরাষ্ট্রে আঘাত হেনেছে হারিকেন ‘ডেল্টা’

Reporter Name
  • শনিবার, ১০ অক্টোবর, ২০২০
  • ৪০২ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যের ক্রেউল উপকূলে আঘাত হেনেছে হারিকেন ‘ডেল্টা।

 

শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যায় আঘাত হানে এই ঘূর্ণিঝড়।

উপকূলে আঘাত হানার সময় এর গতিবেগ ছিল ঘণ্টায় ১৫৫ কিলোমিটার।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টার (এনএইচসি) জানিয়েছে, হারিকেন ‘ডেল্টা’ উপকূলে আঘাত হানার সময় ক্যাটাগরি ২ মাত্রায় ছিল। এক ঘণ্টা পর শক্তি কমে গিয়ে ক্যাটাগরি ১-এ পরিণত হয়। তবে ঝড়টি এখনও প্রাণঘাতী হওয়ার শঙ্কা রয়েছে।

হারিকেন ডেল্টার বাতাসের গতি ঘণ্টায় সর্বোচ্চ ৯০ মাইল। তবে সময় পরিবর্তনের সঙ্গে সঙ্গে এটি শক্তি হারিয়ে নিম্নচাপে পরিণত হতে পারে।

ঝড়ের কারণ লুইজিয়ানায় ব্যাপক বৃষ্টি হচ্ছে। সেখানে আকস্মিক বন্যার সম্ভাবনা রয়েছে। বন্যা হলে অন্তত ৫৫ লাখ মানুষ পানিবন্দি হওয়ার ঝুঁকি রয়েছে।

এর আগে মেক্সিকোর পুয়ের্তো মোরেলস উপকূলে আঘাত হানে ডেল্টা। এতে হাজারো বাসিন্দা ও পর্যটক নিরাপদ স্থানে যেতে বাধ্য হন।

ঘূর্ণিঝড়টি স্থানীয় সময় আজ শনিবার মিসিসিপি ও টেনেসি অঙ্গরাজ্যে আঘাত হানবে বলে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে।

এনএইচসি জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার রাতে ও শনিবার আরও বেশি দুর্বল হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে ঘূর্ণিঝড়টির। সূত্র: সিএনএন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us