শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

যুক্তরাষ্ট্রে সন্ত্রাসীর গুলিতে নিহত ৮জন

Reporter Name
  • শনিবার, ১৭ এপ্রিল, ২০২১
  • ৩১৩ বার পড়া হয়েছে

নিউজ ডেস্কঃ যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানাপোলিসে ফেডেক্সের এক ফ্যাসিলিটি বা স্থাপনায় গোলাগুলির ঘটনায় এখন পর্যন্ত আটজন নিহত হওয়ার কথা জানা গেছে। গতকাল শুক্রবার (১৬ এপ্রিল) এখবর দিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। পুলিশ কর্মকর্তা জেনিয়া কুক বলেছেন, “পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছানোর পরও গোলাগুলি হচ্ছিল। একপর্যায়ে আটজনকে গুলিবিদ্ধ অবস্থায় খুঁজে পাই। তাদের সবাই ঘটনাস্থলে নিহত হয়েছেন। আহত অবস্থায় আরও কয়েকজনকে উদ্ধার করা হয়েছে। তাদেরকে হাসপাতালে নেওয়া হয়েছে।”

প্রতিবেদনে বলা হয়, এক প্রত্যক্ষদর্শী স্বয়ংক্রিয় অস্ত্র দিয়ে এক ব্যক্তিকে গুলিবর্ষণ করতে দেখেছেন। হামলাকারী বন্দুকধারী একজনই ছিলেন বলে ধারণা করা হচ্ছে। হামলা শেষে তিনি নিজেও আত্মহত্যা করেন বলে শোনা যাচ্ছে। পুলিশের বক্তব্য অনুযায়ী, ইন্ডিয়ানাপোলিসের মীরাবেল রোডের একটি ফেডেক্স ফ্যাসিলিটিতে ঘটনাটি ঘটেছে। এই স্থাপনাটি ইন্ডিয়ানাপোলিস আন্তর্জাতিক বিমানবন্দরের কাছেই অবস্থিত।

ফেডেক্সের এক মুখপাত্র বলেছেন, “সংস্থাটি বিমানবন্দরের নিকটে তাদের ফ্যাসিলিটিতে গোলাগুলি সম্পর্কে অবগত। আমরা আরও তথ্য সংগ্রহের জন্য কাজ করছি এবং তদন্তে সহযোগিতা করছি।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us