শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

“আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করলেও সমর্থন অব্যাহত থাকবে” : বাইডেন

Reporter Name
  • বৃহস্পতিবার, ১৫ এপ্রিল, ২০২১
  • ২৯৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্কঃ আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করলেও দেশটিকে সমর্থন দিয়ে যাবে যুক্তরাষ্ট্র। তবে এই সমর্থন কোনোভাবেই সামরিক হবে না বলে প্রতিশ্রুতি দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন। হোয়াইট হাউসে এক বক্তৃতায় তিনি বলেন, ‘এখন সময় এসেছে দীর্ঘতম যুদ্ধটি বন্ধ করার।’

আজ বৃহস্পতিবার এ খবর দিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। প্রতিবেদনে বলা হয়, বাইডেন বলেন, “আফগানিস্তানে আমাদের সামরিক উপস্থিতি প্রসারিত বা প্রসারিত করার চক্র আমরা অব্যাহত রাখতে পারি না। আমরা আফগানিস্তানে সামরিকভাবে জড়িত থাকব না। তবে আমাদের কূটনৈতিক ও মানবিক কাজ অব্যাহত থাকবে। আমরা আফগানিস্তান সরকারকে সমর্থন অব্যাহত রাখব।”

প্রতিবেদনে আরো বলা হয়, এখন পর্যন্ত প্রায় আড়াই হাজার মার্কিন সেনা ও সাড়ে ৯ হাজার ন্যাটো আফগান মিশনে অংশ নিয়েছে। তবে মার্কিন সেনার সংখ্যা ওঠানামা করছে এবং মার্কিন সংবাদমাধ্যমের বরাত দিয়ে বর্তমানে সেখানে সাড়ে তিন হাজারের মতো সেনা রয়েছে বলেও জানানো হয়।

বাইডেনের এই কথাতে কিছুটা নাখোশ মার্কিন ও ন্যাটো কর্মকর্তারা। তারা বলেছেন, তালেবান একটি কট্টর ইসলামপন্থী দল। এখনও পর্যন্ত আফগানিস্তানে সহিংসতা হ্রাস করার বিষয়ে দেওয়া কোনো প্রতিশ্রুতি তারা রাখেনি। ফলে এখনই সেনা প্রত্যাহারের সিদ্ধান্তকে যৌক্তিক মনে করছেন না তারা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us