শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

বিশ্ব মুসলিম সম্প্রদায়ের প্রতি রমজানের শুভেচ্ছা জো বাইডেনের

Reporter Name
  • বুধবার, ১৪ এপ্রিল, ২০২১
  • ৩১৮ বার পড়া হয়েছে

নিউজ ডেস্কঃ  পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে বিশ্ব মুসলিম সম্প্রদায়ের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ফার্স্ট লেডি জিল বাইডেন। আসন্ন রমজানের প্রাক্কালে সোমবার (১২ এপ্রিল) দেওয়া এক বার্তায় তিনি এ শুভেচ্ছা জানান। বিবৃতিতে জো বাইডেন বলেন, জিল এবং আমার পক্ষ থেকে যুক্তরাষ্ট্র ও বিশ্বজুড়ে মুসলিম সম্প্রদায়ের প্রতি উষ্ণ শুভেচ্ছা এবং শুভ কামনা রইল।

বাইডেন বলেন, বহু আমেরিকান আগামীকাল থেকে রোজা শুরু করবে। আমরা স্মরণ করিয়ে দিচ্ছি, এই বছরটি অনেকটা কঠিন। এই মহামারীতে বন্ধুবান্ধব ও প্রিয়জনদের সঙ্গে একত্রিত হতে সম্ভব নয়। অনেকই পরিবার প্রিয়জনদের ছাড়াই ইফতার করতে হবে।

জো বাইডেন বলেন, মুসলিম সম্প্রদায় নতুন এক প্রত্যাশায় সংযম শুরু করবেন। অনেকেই সৃষ্টিকর্তার নৈকট্য লাভের জন্য আরও সচেতন হবেন। একে অন্যের প্রতি সেবার ব্রত নিয়ে, তাদের বিশ্বাসের প্রতি অবিচল থেকে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করবেন। সবার সুস্বাস্থ্য, মঙ্গল ও সুন্দর জীবন কামনা করবেন।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠার পর থেকেই মুসলিম আমেরিকানরা এই দেশটিকে সমৃদ্ধ করে চলেছেন। তাদের বৈচিত্র ও প্রাণশক্তি দিয়ে তারা এই দেশটিকে প্রতিষ্ঠায় সহায়তা করেছেন। আজ, মুসলমানরা কোভিড-১৯ মহামারির বিরুদ্ধে লড়াইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এই মহামারিতে তারা টিকা উন্নয়ন এবং সামনের কাতারের স্বাস্থ্যসেবা কর্মী হিসাবেও অগ্রণী ভূমিকা পালন করছেন।

জো বাইডেন বলেন, প্রেসিডেন্ট হিসেবে আমার প্রথম দিনেই আমি লজ্জাজনক মুসলিম ভ্রমণ নিষেধাজ্ঞার অবসান ঘটাতে পেরে গর্বিত হয়েছিলাম। চীনের উইঘুর, বার্মার রোহিঙ্গা এবং বিশ্বের সর্বত্রে আমরা মুসলিম জনগোষ্ঠীর মানবাধিকারের পক্ষে দাঁড়াবো।

তিনি বলেন, গত রমজানে আমরা যাদেরকে হারিয়েছি তাদের স্মরণ করছি। আমরা উজ্জ্বল আগামীর জন্য আশাবাদী।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, এবারের রমজানে হোয়াইট হাউস ভার্চুয়াল অনুষ্ঠান করলেও জিল এবং আমি আশাবাদী আগামী বছর হোয়াইট হাউসেই সবার উপস্থিতিতেই উদযাপন হবে ইনশাল্লাহ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us