শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

আমেরিকা সামরিক বিমান পাঠিয়েছে ইউক্রেনে

Reporter Name
  • সোমবার, ১২ এপ্রিল, ২০২১
  • ৩০৫ বার পড়া হয়েছে

নিউজ ডেস্কঃ  ইউক্রেনের সঙ্গে রাশিয়ার সম্পর্কে যখন প্রবল উত্তেজনা চলছে তখন আমেরিকা কিয়েভে একটি সামরিক বিমান পাঠিয়েছে।

মার্কিন বিমান বাহিনীর একটি সি-১৩০ বিমান গতকাল রোববার একদল সেনা ও সামরিক সরঞ্জাম নিয়ে কিয়েভ বিমান ঘাঁটিতে অবতরণ করে। ইউক্রেনের সেনাবাহিনীকে সহযোগিতা করার জন্য এসব সেনা ও সামরিক সরঞ্জাম পাঠানো হয়েছে বলে খবরে উল্লেখ করা হয়েছে।

এর আগে কিছু বার্তা সংস্থা মার্কিন সেনাবাহিনীর একটি লজিস্টিক সাপোর্ট বিমান ইউক্রেনের পশ্চিমাঞ্চলীয় লিভিউ শহরে অবতরণ করেছে। ওই বিমানটি বোয়িং সি-১৭ গ্লোবমাস্টার-৩ মডেলের বলে এসব বার্তা সংস্থা জানিয়েছে।

লকহিড সি-৫ গ্যালাক্সি বিমানের পর গ্লোবমাস্টার-৩ বিমানকে মার্কিন বিমান বাহিনীর সবচেয়ে বড় মালবাহী ও সুসজ্জিত বিমান হিসেবে গণ্য করা হয়। যুদ্ধকালে দ্রুতগতিতে মার্কিন সেনা ও সামরিক সরঞ্জাম বিভিন্ন অঞ্চলে পাঠানোর ক্ষেত্রে এই বিমানের জুড়ি নেই।

এর আগে গত শনিবার রুশ বার্তা সংস্থাগুলো খবর দিয়েছিল, দেশটি ইউক্রেন সীমান্তে নিজের কৌশলগত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ইস্কান্দার মোতায়েন করেছে। ইউক্রেন সম্প্রতি আমেরিকার কাছ থেকে কয়েক মিলিয়ন ডলার মূল্যের সমরাস্ত্র ও সামরিক সরঞ্জাম গ্রহণ করেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us