শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

লকডাউন তুলে নেওয়া হয়েছে ক্যাপিটল ভবনের

Reporter Name
  • শনিবার, ৩ এপ্রিল, ২০২১
  • ৩১৭ বার পড়া হয়েছে

নিউজ ডেস্কঃ  যুক্তরাষ্ট্রের কংগ্রেস ভবন ক্যাপিটল থেকে লকডাউন তুলে নেওয়া হয়েছে। ক্যাপিটল ভবনে মাইকে সতর্কতা জারি করে লকডাউন তুলে দেওয়ার ঘোষণা দেওয়া হয়। ওই ঘোষণায় বলা হয়, বাইরে থেকে আসা হুমকির কারণে জারি করা লকডাউন শেষ হয়েছে। পুলিশের নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়।

সিএনএনের খবরে জানা যায়, স্থানীয় সময় গতকাল শুক্রবার একটার দিকে লকডাউন তুলে নেওয়া হয়।

হামলাচেষ্টার ওই ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এক সদস্য নিহত ও আরেকজন আহত হয়েছেন। পুলিশের গুলিতে নিহত হয়েছেন সন্দেহভাজন হামলাকারী। ওই হামলাকারীর পরিচয় জানা গেছে। তাঁর নাম নোহা গ্রিন (২৫)। তিনি ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের বাসিন্দা ছিলেন। তাঁর সঙ্গে কংগ্রেসের কোনো রাজনৈতিক দলের যোগসূত্র খুঁজে পাওয়া যায়নি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তালিকাতেও তিনি ছিলেন না।

এদিকে হামলায় নিহত পুলিশ কর্মকর্তার পরিচয় পাওয়া গেছে। উইলিয়াম ব্যালি নামের ওই কর্মকর্তা ১৮ বছর ধরে ক্যাপিটল পুলিশে কর্মরত ছিলেন। হামলায় আহত অন্য পুলিশ কর্মকর্তার অবস্থা এখন স্থিতিশীল।

ক্যাপিটল ভবনে গত ৬ জানুয়ারি তৎকালীন বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকদের হামলার পর গতকাল এ ঘটনা ঘটল।

মার্কিন কংগ্রেসের একজন জ্যেষ্ঠ সহকারী ও ক্যাপিটল পুলিশ সূত্রের বরাত দিয়ে সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, সন্দেহভাজন ওই ব্যক্তি গাড়ি নিয়ে ক্যাপিটল ভবনের দিকে যাওয়া কনস্টিটিউশন অ্যাভিনিউয়ে নিরাপত্তা প্রতিবন্ধক ভাঙার চেষ্টা করেন।

এরপর তিনি ছুরি নিয়ে হামলার চেষ্টা করেন। পুলিশ জবাবে সন্দেহভাজন ওই ব্যক্তিকে গুলি করে। এতে হামলাকারী নিহত হন। এর আগেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দুই সদস্য ছুরিকাঘাতের শিকার হন। টেলিভিশন ফুটেজে দেখা যায়, ক্যাপিটল ভবনের দিকে যাওয়া একটি সড়কে নিরাপত্তা প্রতিবন্ধক ভাঙার চেষ্টা করে নীল রঙের একটি গাড়ি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us