শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

বাইডেন প্রশাসন ট্রাম্পের পরিকল্পনা বাস্তবায়ন করতে উদ্যোগ নিলো

Reporter Name
  • বুধবার, ৩১ মার্চ, ২০২১
  • ৩০৫ বার পড়া হয়েছে

নিউজ ডেস্কঃ  মার্কিন প্রযুক্তি কোম্পানির ওপর কর আরোপ করায় যুক্তরাজ্য থেকে এবার আমদানি করা ২৫ শতাংশ পণ্যের ওপর কর আরোপের হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র। বাইডেন প্রশাসনের প্রকাশিত একটি তালিকা অনুসারে যুক্তরাজ্যের সিরামিকস, মেকআপ, ওভারকোট, গেমস কনসোল ও আসবাব—সবকিছুর ওপরই শুল্কের আঘাত পড়বে।

২০২০ সালে যুক্তরাষ্ট্রে ১ কোটি ৭০ লাখ পাউন্ডের সিরামিকস পণ্য রপ্তানি করে যুক্তরাজ্য। করোনার আগে ২০১৯ সালে যা ছিল আরও বেশি, ২ কোটি ৪০ লাখ পাউন্ডের। বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

নতুন এ শুল্ক আরোপ করে সাড়ে ৩২ কোটি ডলার রাজস্ব আয়ের লক্ষ্য নিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রযুক্তি কোম্পানির ওপর কর আরোপ করে সমপরিমাণ রাজস্বই আয় করছে যুক্তরাজ্য। যুক্তরাজ্যের ওপর প্রতিশোধ নিতে এই কর আরোপের বিষয়টির সূত্রপাত করেছিলেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বাইডেন প্রশাসন এবার তা এগিয়ে নিয়ে যাচ্ছে।

মার্কিন প্রযুক্তি কোম্পানির ওপর কর–শুল্ক আরোপের বিষয়ে যুক্তরাজ্য সরকারের একজন মুখপাত্র বলেছেন, ‘তাঁরা নিশ্চিত করতে চান যে প্রযুক্তি সংস্থাগুলো তাঁদের করের ন্যায্য অংশ প্রদান করবে। যুক্তরাষ্ট্র যদি এই পদক্ষেপগুলো কার্যকর করতে এগিয়ে যায়, তবে আমরা যুক্তরাজ্যের স্বার্থ ও শিল্প রক্ষার জন্য সব বিকল্প বিবেচনা করব।’

অন্যদিকে ওয়াশিংটনে ইতিমধ্যে তালিকা চূড়ান্তের জন্য শুনানিও ডাকা হয়েছে। মার্কিন প্রযুক্তি কোম্পানির ওপর যুক্তরাজ্যের আরোপিত করকে অযৌক্তিক, বৈষম্যমূলক ও বোঝা হিসেবে আখ্যায়িত করছে যুক্তরাষ্ট্র। এ ধরনের কর আরোপের বিষয়ে যুক্তরাজ্য এবং অন্যান্য দেশের ওপর অভ্যন্তরীণ রাজনৈতিক চাপ প্রয়োগের জন্য যুক্তরাষ্ট্রে আইনও আছে।

ভারত, অস্ট্রিয়া ও স্পেন একই ধরনের করের বিরুদ্ধে এ–জাতীয় পদক্ষেপ নিয়ে এগোচ্ছে। তবে ইউরোপীয় ইউনিয়নের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়ার কথা এখনো বলা হয়নি।

গত ৪ ডিসেম্বর যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র ডিজিটাল পরিষেবা শুল্ক নিয়ে আলোচনা করে। যুক্তরাজ্য সরকারের সূত্রগুলো জোর দিয়েছিল যে শুল্কের তালিকাটি বাড়ানোর পরিবর্তে পর্যালোচনা করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us