শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

২০ বছর আগের চেয়েও ভালো অনুভব করছি : ট্রাম্প

Reporter Name
  • মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২০
  • ৩৯১ বার পড়া হয়েছে

করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘ভালো বোধ’ করছেন। এ কারণে হাসপাতালে ভর্তি হওয়ার চারদিন পর তাকে ছেড়ে দেওয়া হবে বলে জানালেন তিনি। আর এ পরিস্থিতিতে কীভাবে নিজেকে সামলাবেন তা নিয়ে দিয়েছেন পরামর্শ। করোনাকে ভয় না পাওয়ার আহ্বান জানিয়ে এই ভাইরাসকে আধিপত্য বিস্তারের সুযোগ না দেওয়ার কথা বলেন ট্রাম্প।

ট্রাম্পের এক টুইটের বরাত দিয়ে এসব তথ্য জানায় আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি। ট্রাম্প এক টুইটে বলেন, আমি আজ সন্ধ্যা সাড়ে ছয়টায় ওয়ালটার রিড মেডিক্যাল সেন্টার ত্যাগ করবো। খুবই ভালো লাগছে। করোনাকে ভয় পাবেন না। করোনা যেন আপনার জীবনে আধিপত্য বিস্তার করতে না পারে। ট্রাম্প প্রশাসনের অধীনে বেশ কিছু ওষুধের উন্নয়ন ও জ্ঞানের বিকাশ সম্ভব হয়েছে। ২০ বছর আগের চেয়ে আমি এখন বেশি ভালো অনুভব করছি।

এর আগে শুক্রবার ডোনাল্ড ট্রাম্প এবং তার স্ত্রী মেলানিয়া ট্রাম্প করোনা পজিটিভ হন। পরে ট্রাম্পকে হাসপাতালে নেওয়া হয়। এরমধ্যে তিনি হুট করে হাসপাতাল ছেড়ে গাড়িবহর নিয়ে বের হয়ে চমকে দিয়েছেন কর্মী-সমর্থকদের। চীনের উহান থেকে ছড়িয়ে যাওয়া করোনা ভাইরাসে যুক্তরাষ্ট্রে ৭.৪ মিলিয়নের বেশি মানুষ আক্রান্ত হয়েছে। আর দেশটিতে মৃত্যু হয়েছে ২ লাখ ১০ হাজারেরও বেশি মানুষের।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us