শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হলো রাজনগরের সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আছকির খানকে

Reporter Name
  • শনিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২১
  • ২৫৯ বার পড়া হয়েছে

নিউজ ডেস্কঃমৌলভীবাজারের রাজনগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আছকির খান আর নেই। তার বয়স হয়েছিল ৬৮ বছর। শুক্রবার রাত পৌনে ১০টার সময় তিনি নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘদিন ডায়াবেটিস ও হৃদযন্ত্রের নানা সমস্যায় ভুগছিলেন। শনিবার বিকাল ৩টায় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রিয়াংকা পাল এবং রাজনগর থানা পুলিশের উপস্থিতিতে রাষ্ট্রীয় মর্যাদায় সম্মান প্রদর্শনের পর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। তিনি স্ত্রী, ৫ ছেলে, ১ মেয়ে, ভাইবোনসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

বীর মুক্তিযোদ্ধা আছকির খান মাধ্যমিকের ছাত্র থাকাবস্থায় ছাত্রলীগের রাজনীতিতে নেতৃত্ব দেন। স্বাধীনতা সংগ্রামের প্রাক্কালে ভারতের কৈলাশহরে শেখ মনির অধীনে বিএলএফ মুজিব বাহিনীতে নিয়োগ প্রাপ্ত হয়ে প্রশিক্ষণ নিয়ে ৪নং সেক্টরের কৈলাশহর সাব সেক্টরে লেফটেন্যান্ট ওয়াকিউজ্জামানের অধীনে যুদ্ধ করেন। দেশ স্বাধীনের পর তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িয়ে পড়েন এবং পরবর্তীতে ১৯৭৪ থেকে ২০১৯ সাল পর্যন্ত টানা ৪৫ বছর রাজনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। বিগত ২০১৪ সালের উপজেলা পরিষদ নির্বাচনে তিনি রাজনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। নিজ এলাকার শিক্ষাবিস্তারে তিনি আমৃত্যু কাজ করে গেছেন। রাজনগর সরকারি কলেজ প্রতিষ্ঠার সময় তিনি বলিষ্ঠ ভূমিকা রাখেন।

বীর মুক্তিযোদ্ধা আছকির খানের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ, মৌলভীবাজার জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মিছবাহুর রহমান, সাবেক সংসদ সদস্য সৈয়দা সায়রা মহসিন, মৌলভীবাজার পৌর মেয়র ফজলুর রহমান, মৌলভীবাজার সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল হোসেন, রাজনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান খান, রাজনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মিছবাহুদ্দোজা ভেলাই মিয়া, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মনসুরনগর ইউপি চেয়ারম্যান মিলন বখতসহ মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, ছাত্রলীগ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us