শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

ভারত লড়াইয়ের আগে বাংলাদেশ শিবিরে দুঃসংবাদ

Reporter Name
  • মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৫ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : বাংলাদেশ ক্রিকেট দল। এর মধ্যেই অনুশীলনে চোট পেয়েছেন দলের অধিনায়ক লিটন দাস। ব্যাটিং অনুশীলনের সময় পাঁজরে আঘাত পেয়ে তিনি ব্যাটিং চালিয়ে যেতে পারেননি। টিম ম্যানেজমেন্ট অবশ্য জানিয়েছে, এটি গুরুতর চোট নয়। বাংলাদেশ দলের সামনে রয়েছে টানা দুই দিনে দুইটি গুরুত্বপূর্ণ ম্যাচ। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সুপার ফোরে ভারত এবং বুধবার (২৪ সেপ্টেম্বর) পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা। তাই খেলোয়াড়দের শারীরিক ও মানসিক ধকল কাটাতে সোমবার (২২ সেপ্টেম্বর) শেষবারের মতো অনুশীলন সেরে নেয় দল।

ফিল্ডিং অনুশীলনের সময় লিটন স্বাভাবিকভাবেই সক্রিয় ছিলেন। তবে ব্যাটিং অনুশীলনে নামার পরই ঘটে বিপত্তি। বলের আঘাতে তাঁর পাঁজরে চোট লাগে। সঙ্গে সঙ্গে মাঠে ছুটে আসেন দলের ফিজিও বায়েজীদুল ইসলাম এবং প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী। শুশ্রূষার পর তিনি ব্যাট করতে না পারলেও বেঞ্চে বসে হাসিমুখে সতীর্থদের অনুশীলন পর্যবেক্ষণ করেন এবং পরবর্তীতে দলের সঙ্গেই মাঠ ছাড়েন। লিটনের এই চোটের কারণে ভারতের বিপক্ষে তাঁর খেলা নিয়ে শঙ্কা তৈরি হলেও ম্যানেজমেন্ট আশ্বস্ত করেছে যে তিনি ম্যাচের আগেই সুস্থ হয়ে উঠবেন। দলের কৌশলগত পরিকল্পনায় লিটনের উপস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন ক্রিকেট বিশ্লেষকরা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us