শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

ফেভারিটদের গোলবন্যার রাত

Reporter Name
  • সোমবার, ১৩ জানুয়ারী, ২০২৫
  • ২৫৪ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : ইংলিশ প্রিমিয়ার লিগে খুব একটা ভালো পজিশনে নেই বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। শিরোপার রেস থেকে অনেকটা ছিটকে পড়েছে তারা। তবে ইংলিশ এফএ কাপে ঘুরে দাঁড়িয়েছে পেপ গার্দিওয়ালার দল। শনিবার রাতে নিজেদের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে এফএ কাপের তৃতীয় রাউন্ডে চতুর্থ স্তরের দল সালফোর্ড সিটিকে ৮-০ গোলে বিধস্ত করেছে ম্যান সিটি। এমন পারফরমেন্সে নিজেদের সাম্প্রতিক ব্যর্থতাকে ঝেড়ে ফেলার ইঙ্গিত দিয়েছে সিটিজেনরা। ঘরের মাঠে অনুষ্ঠিত এই ম্যাচে হ্যাটট্রিক করেছেন মিডফিল্ডার জেমস ম্যাকাতি। দলের হয়ে অভিষেক ম্যাচে গোলের দেখা পেয়েছেন ডিভিন মুবামা। বছর ধরে গোল খরায় থাকা জ্যাক গ্রিলিশও পেয়েছেন জালের দেখা।

ম্যাচের আট মিনিটে ম্যান সিটির হয়ে গোলের খাতা খোলেন জেরেমি ডোকু। তার পর ২০ মিনিটে ব্যবধান বাড়ান মুবামা। বিরতির আগে নিকো ও’রেইলি আরও একবার জাল কাঁপালে ম্যাচটা নিজেদের হাতের মুঠোয় নেয় তারা। ৩-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় ম্যান সিটি। অবশ্য বিরতির পরই বেশিক্ষুরধার ছিল সিটির পারফরম্যান্স। ৪৯ মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান আরও বাড়ান জ্যাক গ্রিলিশ। তার পর ৬২, ৭২ ও ৮১ মিনিটে ছিল শুধু ম্যাকাতির আধিপত্য। এর মাঝে ডোকু আরেকবার স্পট কিক থেকে জাল কাঁপিয়ে বড় জয়ে অবদান রেখেছেন। শেষ পর্যন্ত ৮-০ গোলের বড় জয় নিয়েই মাঠ ছাড়ে গত আসরের রানার্স আপরা।
এদিকে, তোসিন আদারাবায়ো ও জোয়াও ফেলিক্সের জোড়া গোলে এফএ কাপের চতুর্থ রাউন্ডের টিকিট কাটলো চেলসি। স্ট্যামফোর্ড ব্রিজে লিগ টু-এর দল মোরকাম্বেকে ৫-০ গোলে গুঁড়িয়ে দিয়েছে তারা। ১৭ মিনিটে ক্রিস্টোফার এনকুনকুর পেনাল্টি মিসে জয়ের ব্যবধান আরও বড় হয়নি। মোরকাম্বের বক্সের মধ্যে মিডফিল্ডার ইয়ান সোঙ্গোর হাতে বল লাগলে পেনাল্টি পায় চেলসি। এনকুনকুর শট সেভ করেন গোলরক্ষক হ্যারি বুরগোয়েনে। এর তিন মিনিট আগে পেদ্রো নেতোর ক্রস আদারাবায়ো হেড করে ক্রসবারের ওপর দিয়ে মারেন। অবশ্য বুরগোয়েনে বেশিক্ষণ গোলপোস্ট অক্ষত রাখতে পারেননি।

চতুর্থ স্তরের ক্লাবের জালে ৩৯ মিনিটে বল পাঠান আদারাবায়ো। বক্সের প্রান্ত থেকে নিচু কোনাকুনি শটে লক্ষ্যভেদ করেন ফুলহ্যামের সাবেক খেলোয়াড়। দ্বিতীয়ার্ধে পেনাল্টি মিসের প্রায়শ্চিত্ত করেন এনকুনকু। বিরতির পর মাঠে ফেরার পাঁচ মিনিট যেতেই বাঁ পায়ের শটে স্কোর ২-০ করেন তিনি। ৭০ মিনিটে আদারাবায়ো বক্সের মধ্যে ফাঁকায় জর্জের কাছ থেকে বল পেয়ে নিজের দ্বিতীয় গোল করেন। পরের সাত মিনিটে আরও দুইবার জাল কাঁপায় চেলসি। ৭৫ মিনিটে কাউন্টার অ্যাটাক থেকে ফেলিক্স নিজের প্রথম গোল করেন। এর ২ মিনিট পরই বাঁকানো শটে জোড়া গোলের দেখা পান এই পর্তুগিজ তারকা।

আরেক ম্যাচে লিগ টু’র দল অ্যাক্রিংটন স্ট্যানলিকে ৪-০ গোলে হারিয়েছে লিভারপুল। অ্যানফিল্ডে শনিবার রাতে এফএ কাপের তৃতীয় রাউন্ডের ম্যাচে কোনও অঘটন ঘটাতে পারেনি অ্যাক্রিংটন স্টানলি। শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলে জয় তুলে নিয়েছে লিভারপুল। স্টানলি গোলরক্ষক উইলিয়াম ক্রেলিনের দারুণ সব সেভে ব্যবধান বড় করতে পারেনি অলরেডরা। যদিও লিভারপুলকে ২৮মিনিট পর্যন্ত আটকে রেখেছে অ্যাক্রিংটন। খেলার ২৯ মিনিটে ডেডলক ভাঙ্গেন দিয়োগো জোতা। বক্সের ভেতরে ডানপাশ থেকে ডারউইন নুনেজের পাস ধরে নিচু শটে জাল কাঁপান পর্তুগিজ তারকা। বিরতির ঠিক আগে ট্রেন্ট আলেক্সান্ডার আর্নল্ড ঠা-া মাথায় বক্সের বাইরে ডান দিক থেকে গোলরক্ষককে পরাস্ত করেন।

বিরতির পর ফেদেরিকো চিয়েসারই গোল করার কথা ছিল। কিন্তু স্টানলি গোলরক্ষক ক্রেলিন তাকে ফিরিয়ে দেন। তবুও শেষ রক্ষা হয়নি। বল পেয়ে যান জেইডেন ড্যান্স। গোল করতে বেগ পেতে হয়নি তাকে। পরে অবশ্য চিয়েসাও গোল পেয়েছেন। খেলার শেষ দিকে বক্সের বাইরে থেকে ট্রেই নিওনির পাস থেকে বল পেয়ে নিচু শটে ব্যবধান ৪-০ করেন ইতালিয়ান ফরোয়ার্ড ফেদেরিকো চিয়েসা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us