ডেস্ক রিপোর্ট : দল মাঠে নামার আগেই বরখাস্ত হয়েছেন কোচ। এমন ঘটনা ঘটেছে ইংলিশ এফএ কাপের তৃতীয় রাউন্ডের ম্যাচ শুরুর আগে। বৃহস্পতিবার এফএ কাপের তৃতীয় রাউন্ডের ম্যাচে পিটারব্রো ইউনাইটেডের বিপক্ষে ম্যাচ শুরুর ৩ ঘন্টা আগে বরখাস্ত হয়েছে এভারটন কোচ সিন ডাইস। এভারটনের প্রধান কোচ হিসেবে সিন ডাইসের দুই বছরের অধ্যায় শেষ হয়ে গেল। এফএ কাপের তৃতীয় রাউন্ডে মাঠে নামার ঘন্টা তিনেক আগে চমক জাগানিয়া খবর দিয়েছে এভারটন। প্রধান কোচের পদ থেকে শন ডাইসকে বরখাস্ত করেছে ইংলিশ প্রিমিয়ার লিগের দলটি। ৫৩ বছর বয়সী ডাইস ও তার কোচিং স্টাফের আরও চার সদস্যকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার কথা জানিয়েছে ক্লাব কর্তৃপক্ষ। যদিও শন ডাইস বরখাস্ত হলেও ম্যাচটি ২-০ গোলে জিতেছে এভারটন। চলতি মৌসুমে প্রিমিয়ার লিগে খুব বাজে সময় কাটছে এভারটনের। প্রথম ১৯ ম্যাচের মধ্যে জিতেছে মাত্র তিনটি। ১৭ পয়েন্ট নিয়ে ১৬ নম্বরে আছে তারা। ২০২৩ সালের জানুয়ারিতে ডাইসকে দায়িত্ব দিয়েছিল এভারটন। দুই বছরে তার কোচিংয়ে ৮৪ ম্যাচের মধ্যে দলটি জিতেছে ও ড্র করেছে ২৬টি করে, হেরেছে ৩২টি। গত শনিবার প্রিমিয়ার লিগে বোর্নমাউথের বিপক্ষে ১-০ গোলের হারই হয়ে থাকল এই ক্লাবে ইংলিশ কোচের শেষ ম্যাচ।
Leave a Reply