শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

মেলোনিকে ‘চমৎকার’ বললেন ট্রাম্প

Reporter Name
  • সোমবার, ৬ জানুয়ারী, ২০২৫
  • ১৯১ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে সাক্ষাৎ করেছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় মেলোনিকে তিনি ‘একজন চমৎকার নারী’ বলে মন্তব্য করেছেন। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের পাম বিচে ট্রাম্পের মার-এ-লাগো গলফ রিসোর্টে সাক্ষাৎ হয় দুই নেতার। নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্প জয়ী হওয়ার পর বেশ কয়েকজন বিশ্বনেতা মার-এ-লাগোয় গিয়ে তাঁর সঙ্গে দেখা করেছেন। এ তালিকায় সবশেষ নাম মেলোনির।

মার-এ-লাগোয় সমর্থকদের উদ্দেশে ট্রাম্প বলেন, ‘এটা খুবই রোমাঞ্চকর। আমি এখানে একজন চমৎকার নারীর সঙ্গে আছি, তিনি ইতালির প্রধানমন্ত্রী। তিনি সত্যিই ইউরোপে ঝড় তুলেছেন।’ ডানপন্থী রাজনৈতিক দল ব্রাদার্স অব ইতালি পার্টির নেতা মেলোনি। ২০২২ সালের অক্টোবরে তিনি সরকারপ্রধানের দায়িত্ব নেন। ট্রাম্পের হবু প্রশাসনের সঙ্গে ঘনিষ্ঠতা রয়েছে মেলোনির। বিশেষ করে ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র ধনকুবের ইলন মাস্কের সঙ্গে।

ইউরোপীয় বৃহৎ শক্তি ফ্রান্স ও জার্মানির রাজনীতি টালমাটাল অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে। এ পরিস্থিতিতেও ইতালিতে মেলোনি একটি স্থিতিশীল জোট সরকারের নেতৃত্ব দিচ্ছেন। রক্ষণশীল হওয়ায় স্বাভাবিকভাবেই মেলোনি হবু মার্কিন নেতা ট্রাম্পের বন্ধু হয়ে উঠেছেন। ২০ জানুয়ারি শপথ নেবেন ট্রাম্প।

ট্রাম্পের সঙ্গে সাক্ষাতের পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি ছবি পোস্ট করেন মেলোনি। ক্যাপশনে লেখেন, ‘ট্রাম্পের সঙ্গে দারুণ একটি সন্ধ্যা। স্বাগত জানানোর জন্য তাঁকে ধন্যবাদ। একসঙ্গে কাজ করতে প্রস্তুত আছি।’

তবে ট্রাম্প ও মেলোনি কী বিষয়ে আলোচনা করেছেন, সেসব কোনো পক্ষ থেকেই জানানো হয়নি। এ বিষয়ে জানার জন্য সিএনএনের পক্ষ থেকে মেলোনির দপ্তর ও ট্রাম্পের ক্ষমতা গ্রহণের তদারকি দলের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us