শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

বিপিএলে ছক্কার নতুন রেকর্ড

Reporter Name
  • সোমবার, ৬ জানুয়ারী, ২০২৫
  • ৮৪ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটের এক ম্যাচে সর্বোচ্চ ছক্কার নতুন রেকর্ড হয়েছে। আজ থেকে শুরু হওয়া সিলেট পর্বের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিলো রংপুর রাইডার্স ও সিলেট স্ট্রাইকার্স। এ ম্যাচে সর্বমোট ছক্কা হয়েছে ৩১টি। বিপিএলের ইতিহাসে এক ম্যাচে সর্বোচ্চ ছক্কার নতুন রেকর্ড এটি।

এর আগে সর্বোচ্চ ২৯টি ছক্কা হয়েছে দু’বার, দুই ম্যাচে। ২০২৩-২৪ মৌসুমে চট্টগ্রামের ভেন্যুতে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মধ্যকার ম্যাচে ২৯টি ছক্কা হয়েছিলো। এবার চলতি আসরের উদ্বোধনী ম্যাচে মিরপুরে ২৯ ছক্কা হাঁকায় ফরচুন বরিশাল ও দুর্বার রাজশাহী। ঐ দুই ম্যাচের নজির ভেঙে এবার বিপিএলের এক ম্যাচে সর্বোচ্চ ছক্কার নতুন রেকর্ড গড়লো রংপুর রাইডার্স ও সিলেট স্ট্রাইকার্স।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৪ উইকেটে ২০৫ রান করে সিলেট স্ট্রাইকার্স। তাদের ইনিংসে ১৬টি ছক্কা ছিলো। জবাবে ইংল্যান্ডের এ্যালেক্স হেলসের সেঞ্চুরিতে এক ওভার বাকী থাকতে ২ উইকেট হারিয়ে ২১০ রান তুলে ৮ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে রংপুর। এই ইনিংসে ১৫টি ছক্কা মারেন রংপুরের ব্যাটাররা।

ম্যাচে সর্বোচ্চ ৭টি করে ছক্কা মারেন হেলস ও সাইফ হাসান। ১০টি চার ও ৭টি ৫৬ বলে অপরাজিত ১১৩ রান করেন হেলস। ৩টি চার ও ৭টি ছক্কায় ৪৯ বলে ৮০ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন সাইফ। দ্বিতীয় উইকেটে ১০১ বলে ১৮৬ রানের জুটিতে রংপুরের জয়ে বড় অবদান রাখেন হেলস ও সাইফ।

বিপিএলে এক ম্যাচে সর্বোচ্চ ছক্কার তালিকা:

সিলেট স্ট্রাইকার্স ও রংপুর রাইডার্স- ৩১ ছক্কা, সিলেট, ২০২৪-২০২৫

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স- ২৯ ছক্কা, চট্টগ্রাম, ২০২৩-২০২৪       

ফরচুন বরিশাল ও দুর্বার রাজশাহী- ২৯ ছক্কা, মিরপুর, ২০২৪-২০২৫

ঢাকা গ্ল্যাডিয়েটর্স ও সিলেট রয়্যালস- ২৭ ছক্কা, মিরপুর, ২০১২-২০১৩

ফরচুন বরিশাল ও রংপুর রাইডার্স- ২৭ ছক্কা, চট্টগ্রাম, ২০২২-২০২৩

কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও খুলনা টাইগার্স- ২৭ ছক্কা, সিলেট, ২০২২-২০২৩

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us