শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

আন্তঃমহাদেশীয় কাপ চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ

Reporter Name
  • শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪
  • ৭৯ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : পরিসংখ্যান ও অতীত ইতিহাস ছিল রিয়াল মাদ্রিদের পক্ষেই।২০১৪ সাল থেকে পাঁচবার ফিফা ইন্টারকন্টিনেন্টাল কাপের ফাইনালে খেলে কখনও হারেনি রিয়াল মাদ্রিদ।ব্যতিক্রম হয়নি ষষ্টবারেও। বুধবার কাতারের দোহার লুসাইল স্টেডিয়ামেও তাদের হাতে উঠলো ট্রফি। এই প্রতিযোগিতায় সর্বাধিক চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ড ছয়ে নিলো স্প্যানিশ জায়ান্টরা।

মেক্সিকোর ক্লাব পাচুকাকে ৩–০ গোলে উড়িয়ে দিয়ে ফিফা আন্তঃমহাদেশীয় কাপ জিতেছে কার্লো  আনচেলেত্তির দল।কিলিয়ান এমবাপ্পে, রদ্রিগো, ভিনিসিয়ুস জুনিয়র-রিয়াল মাদ্রিদের ফ্রন্টলাইনের তিনজনই গোল পেলেন ফাইনালের মঞ্চে।

এই শিরোপা জয়ের মাধ্যমে রিয়ালের ক্লাব ইতিহাসের সবচেয়ে সফল কোচ বনে গেলেন কার্লো আনচেলেত্তির দল। এ নিয়ে আনচেলত্তির শিরোপা হলো ১৫টি (৩টি চ্যাম্পিয়ন্স লিগ, ২টি লিগ, ২টি কোপা দেল রে, ২টি সুপারকোপা, ৩টি সুপার কাপ, ২টি ক্লাব বিশ্বকাপ ও একটি আন্তঃমহাদেশীয় কাপ)।। ১১ শিরোপা নিয়ে তিনে জিনেদিন জিদান।শুরু থেকে দাপট দেখানো ৩৭তম মিনিটে চ্যাম্পিয়নস লিগ বিজয়ীরা দলগত চেষ্টায় গোলমুখ খোলে। জুড বেলিংহ্যাম পাস দেন ভিনিসিয়ুসকে। এই ব্রাজিলিয়ান গোলকিপারকে পেছনে ফেলে এমবাপ্পেকে দিয়ে সহজ গোল করান।

এমবাপ্পের অ্যাসিস্টে ৫২তম মিনিটে রদ্রিগো ব্যবধান আরও বাড়ান। দুই ডিফেন্ডারকে কাটিয়ে ডানপায়ের উঁচু ও কোনাকুনি শটে জাল কাঁপান তিনি। ওসামা ইদ্রিসি বক্সের মধ্যে রিয়াল অধিনায়ক লুকাস ভাসকেসকে ফাউল করলে পেনাল্টি থেকে ৮৩তম মিনিটে গোল করেন ভিনিসিয়ুস।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us