শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

১৭ বছর পর ফিফার বর্ষসেরা একাদশে নেই মেসি

Reporter Name
  • বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪
  • ৬৬ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : ত এক যুগেরও বেশি সময় ধরে সন্দেহাতীতভাবেই ছিলেন ফুটবলের সেরা তারকাদের অন্যতম। ফিফার বর্ষসেরা একাদশে তাই লিওনেল মেসির জায়াগা যেন অনেকটা নিয়মই ছিল।তবে সেই নিয়ম এবার ভাঙল।১৭ বছর পর ফিফা বর্ষসেরা একাদশে নেই এই আর্জেন্টাইন মহাতারকার নাম। ২০০৭ সালে থেকে ২০২৩ সাল পর্যন্ত টানা ১৭ বছর একাদশে মেসির নামটা ধ্রুবক হয়ে থাকলেও এবার ফিফপ্রোর বর্ষসেরা বিশ্ব একাদশে জায়গা হয়নি রেকর্ড আটবারের ব্যালন ডি’অর জয়ীর।

সেরা একাদশে নেই মেসির ‘চির প্রতিদ্বন্দ্বী’ ক্রিশ্চিয়ানো রোনারদোও। অবশ্য মেসি ও রোনালদো ২৬ জনের সংক্ষিপ্ত তালিকায় নির্বাচিত হয়েই শিরোনাম হয়েছিলেন সপ্তাহখানেক আগে। ইউরোপের বাইরের লিগে খেলা খেলোয়াড়দের মধ্যে শুধু মেসি-রোনালদোই জায়গা পেয়েছিলেন সংক্ষিপ্ত তালিকায়।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাতে প্রকাশিত পেশাদার ফুটবলারদের বৈশ্বিক সংগঠন ফিফপ্রোর বর্ষসেরা একাদশে রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটির খেলোয়াড়দেরই নিরঙ্কুশ আধিপত্য। চ্যাম্পিয়নস লিগজয়ী রিয়ালের ৬ জন ও টানা চতুর্থবার ইংলিশ প্রিমিয়ার লিগ জেতা ম্যানচেস্টার সিটির খেলোয়াড় আছেন ৪ জন। একাদশে জায়গা পাওয়া অন্য খেলোয়াড়টি লিভারপুলের ভার্জিল ফন ডাইক।

ছেলেদের একাদশের মতো আজ মেয়েদের বর্ষসেরা একাদশও ঘোষণা করেছে ফিফপ্রো। ছেলে-মেয়ে মিলিয়ে বর্ষসেরা একাদশ নির্বাচনে ভোট দিয়েছেন বিশ্বের ৭০টি দেশের ২৮ হাজারের বেশি পেশাদার ফুটবলার। ২০২৩ সালের ২১ আগস্ট থেকে ২০২৪ সালের ১৪ জুলাই পর্যন্ত যারা অন্তত ৩০টি ম্যাচ খেলেছেন তারাই বিবেচিত হয়েছেন সেরা একাদশের এই নির্বাচনে।

বর্ষসেরা পুরুষ দল : এমিলিয়ানো মার্তিনেজ, দানি কারভাহাল, রুবেন দিয়াস, আন্তোনিও রুডিগার, উইলিয়াম সালিবা, জুড বেলিংহাম, রদ্রি, টনি ক্রুস, লামিনে ইয়ামাল, আর্লিং হলান্ড, ভিনিসিয়ুস জুনিয়র।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us