শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

ট্রাম্পের মানহানি মামলায় ১৫ মিলিয়ন ডলার পরিশোধে সম্মত এবিসি নিউজ

Reporter Name
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪
  • ২০৪ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম এবিসি নিউজের বিরুদ্ধে করা মানহানির মামলার ক্ষতিপূরণ হিসেবে ১৫ মিলিয়ন ডলার পাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। প্রতিষ্ঠানটির একজন জনপ্রিয় সংবাদ উপস্থাপকের ভুল মন্তব্যকে কেন্দ্র করে এই মামলা দায়ের করা হয়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি, নিউইয়র্ক টাইমস, এপি নিউজসহ একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল শনিবার এবিসি নেটওয়ার্কের সঙ্গে আপস হয় নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্টের। এতে জরিমানার বিনিময়ে মামলা তুলে নিতে রাজি হন ট্রাম্প।

মার্কিন প্রেসিডেন্টের দায়ের করা মানহানির মামলায় ক্ষতিপূরণ হিসেবে ১৫ মিলিয়ন ডলার পরিশোধে সম্মত হয়েছে এবিসি নিউজ। প্রতিষ্ঠানটির নামকরা উপস্থাপক জর্জ স্টেফানোপোলাস প্রমাণ ছাড়া ট্রাম্পকে ধর্ষণের জন্য অভিযুক্ত বলে মন্তব্য করায় এই খেসারত দিতে হয়েছে তাদের।

মীমাংসার শর্ত হিসেবে, স্টেফানোপোলাসের বক্তব্যের জন্য আনুষ্ঠানিকভাবে ক্ষমা চেয়ে বিবৃতি দেবে প্রতিষ্ঠানটি। এবিসি নিউজ ট্রাম্পের পক্ষে একটি ‌‘প্রেসিডেন্ট ফাউন্ডেশন অ্যান্ড মিউজিয়াম’ স্থাপনের জন্য ১৫ মিলিয়ন ডলার প্রদান করবে। এ ছাড়া ট্রাম্পের আইনি খরচের জন্য ১ মিলিয়ন ডলার দেবে তারা।

চলতি বছর ১০ মার্চ সাউদ ক্যারোলিনার রিপাবলিকান কংগ্রেসপার্সন ন্যান্সি ম্যাসের সাক্ষাৎকার নিয়েছিলেন স্টেফানোপোলাস। সে সময় ট্রাম্পকে নিয়ে বিতর্কিত মন্তব্যটি করেন তিনি।

স্টেফানোপোলাস বলেন, বিচারক ও দুটি পৃথক জুরি ট্রাম্পকে ধর্ষণের জন্য দায়ী বলেছে। ট্রাম্পকে সমর্থনের পেছনে ম্যাসের কারণ জানতে চেয়ে সাক্ষাৎকার চলাকালে ১০ বার এই মন্তব্য করেন তিনি।

২০২৩ সালে নিউইয়র্কের একটি আদালত রায় দিয়েছিল, ম্যাগাজিন কলামিস্ট ই. জিন ক্যারলকে যৌন নির্যাতন করেছেন ট্রাম্প। যৌন নির্যাতন ও মানহানির জন্য ট্রাম্পকে পৃথক দুই মামলায় দায়ী করে আদালত। তবে আদালত উল্লেখ করে যে, নিউইয়র্কের আইনে সুনির্দিষ্ট সংজ্ঞা অনুযায়ী ধর্ষণের অভিযোগ প্রমাণিত হয়নি। এক মামলায় ক্যারলকে আট কোটি ৩৩ লাখ ডলার ক্ষতিপূরণ প্রদানের জন্য ট্রাম্পের প্রতি নির্দেশনা জারি করা হয়।

মীমাংসার বিষয়ে এবিসি নিউজের একজন মুখপাত্র বলেন, ‘মামলাটি নির্ধারিত শর্তে মীমাংসায় পৌঁছেছে বলে আমরা সন্তুষ্ট।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us