শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

চেলসির রোমাঞ্চকর জয়

Reporter Name
  • সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪
  • ৬৬ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : রোমাঞ্চ ছড়িয়ে দারুন এক ম্যাচ জিতে নিলো চেলসি। ইংলিশ প্রিমিয়ার লিগে টটেনহ্যামের বিপক্ষে দুই গোলে পিছিয়ে পড়েও জয় নিয়েই মাঠ ছেড়েছে অলবøুজরা। রোববার টটেনহ্যামের মাঠে সাত গোলের থ্রিলারে ৪-৩ গোলে জিতেছে চেলসি। লন্ডন ডার্বিতে ১১ মিনিটেই দুই গোল করে এগিয়ে যায় টটেনহ্যাম। খেলার ৫ মিনিটে চেলসি ফুলব্যাক মার্ক কুকুরেল্লার হাস্যকর ভুলে টটেনহ্যামকে এগিয়ে নেন ডোমিনিক সোলাঙ্কি। এই গোলের রেশ কাটতে না কাটতেই দ্বিতীয় গোল হজম করে চেলসি। ১১ মিনিটে পেদরো পোরোর পাসে জোরালো শটে গোল করেন দেজান কুলুসেভস্কি। শুরুতেই দুই গোলে পিছিয়ে পড়া চেলসি হাল ছাড়েনি। ১৭ মিনিটে মার্ক কুকুরেল্লার চমৎকার পাসে একটি গোল শোধ দেন জ্যাডন সানচো। এই গোলের পরই টটেনহ্যামের ওপর ঝাঁপিয়ে পড়ে চেলসি। একের পর এক আক্রমনে ব্যতিব্যস্ত করে রাখে টটেনহ্যামের রক্ষণভাগ। যদিও প্রথমার্ধে আর গোল করে খেলায় ফেরা হয়নি চেলসির। বিরতি থেকে ফিরে আরো আক্রমনাতœক হয়ে ওঠে চেলসির ফরোয়ার্ডরা। ম্যাচের আধিপত্য ধরে রেখে সমতায় ফেরে অলবøুজরা। ৬১ মিনিটে পেনাল্টি থেকে গোল করে কোল পালমার সমতা ফেরান। এর পরই পাল্টে যায় ম্যাচের দৃশ্যপট। ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে লিড নেয় চেলসি। ৭৩ মিনিটে একক প্রচেষ্টায় গোল করে দলকে ৩-১ এ লিড এনে দেন আর্জেন্টাইন ফরোয়ার্ড এনজো ফার্নান্দেজ। ৮৪ মিনিটে আরো একটি পেনাল্টি পায় চেলসি। স্পট কিকে নিজের দ্বিতীয় গোলে ৪-২ এ এগিয়ে যায় এনজো মারেসকার দল। ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি চলে যায় চেলসির হাতে। স্টপেজ টাইমে সন হিউং মিন সান্ত¡নাসূচক গোল করে পরাজয়ের ব্যবধান কমান।
এদিকে, ইংলিশ প্রিমিয়ার লিগে টানা তিন জয়ের পর এবার হোঁচট খেলো আর্সেনাল। ফুলহ্যামের মাঠে খেলতে গিয়ে তারা ফিরলো ১-১ ড্র নিয়ে। এই ড্রয়ে বড় ক্ষতি হয়ে গেছে আর্সেনালের। ম্যাচের শুরুতে মাঝমাঠই পার হতেই পারছিল না ফুলহ্যাম। এর মাঝেই আচমকা আক্রমণে বক্সে ঢুকে কোনাকুনি শটে দলকে এগিয়ে দেন মেক্সিকোর ফরোয়ার্ড হিমেনেস। পিছিয়ে থেকেই বিরতিতে যায় আর্সেনাল। অবশেষে তারা সমতায় ফেরে ৫২ মিনিটে। কাই হাভার্টজের হেড গোলমুখে পেয়ে টোকায় বল জালে ঠেলে দেন ফরাসি ডিফেন্ডার সালিবা। এরপর অনেকগুলো আক্রমণ করেও ব্যবধান বাড়াতে পারেনি আর্সেনাল। নির্ধারিত সময়ের দুই মিনিট বাকি থাকতে বাঁ দিক থেকে সতীর্থের বাড়ানো ক্রস গোলমুখে পেয়ে হেডে বল জালে জড়িয়েছিলেন বুকায়ো সাকা কিন্তু গাব্রিয়েল মার্তিনেল্লির অফসাইডের কারণে সে গোল বাতিল হয়ে যায়। পরে শত চেষ্টা করেও গোল পায়নি মিকেল আর্তেতার দল। শেষ পর্যন্ত হতাশা নিয়েই মাঠ ছাড়তে হয় আর্সেনালকে। ১৫ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে তিনে নেমে গেছে আর্সেনাল। সমান ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে ফুলহ্যাম আছে দশম স্থানে। ১৫ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠে গেলো চেলসি। টানা দ্বিতীয় হারে টটেনহ্যাম ২০ পয়েন্ট নিয়ে ১১তম স্থানে। এক ম্যাচ কম খেলা লিভারপুল ৩৫ পয়েন্ট নিয়ে শীর্ষে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us