ডেস্ক রিপোর্ট : সিরিয়ায় যখন বিদ্রোহীদের অভিযান সফল ও আসাদ সরকারের পতন হতেই রবিবার (৮ ডিসেম্বর) বিস্ফোরক মন্তব্য করলেন ট্রাম্প। স্পষ্ট জানালেন, রাশিয়ার সমর্থন হারানোর পরেই আল-আসাদ দেশ ছেড়ে পালিয়েছেন। এই নিয়ে মার্কিন নব-নির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, আসাদের পতন হয়েছে। ভ্লাদিমির পুতিন নেতৃত্বাধীন রাশিয়া আসাদকে রক্ষা করতে কোন আগ্রহ দেখায় নি।
সিরিয়ায় যখন বিদ্রোহীদের অভিযান তুঙ্গে তখন গত শুক্রবারও আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের সামাজিক মাধ্যমে লেখেন, ‘সিরিয়া একটি বিশৃঙ্খল রাষ্ট্র। দেশটি আমাদের বন্ধু নয়। সিরিয়ার পরিস্থিতি নিয়ে আমেরিকার কিছু করার নেই। এটা আমাদের লড়াই নয়। যারা লড়ছে, তাদের লড়তে দিন। এর মধ্যে যুক্ত হওয়ার কোন দরকার নেই। এই নিয়ে আমাদের কোন আগ্রহ নেই।’
সম্প্রতি অধিকারবোধকে কেন্দ্র করে সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল-আসাদ সরকারের বিরুদ্ধে বিক্ষোভে ফেটে পড়ে হায়াত তাহরির আল-শাম (এইচটিএস) নামের সশস্ত্র গোষ্ঠীর বিদ্রোহীরা। সিরিয়ার একটার পর একটা স্থান দখল নিতে থাকে তারা। অবশেষে অবস্থা বেগতিক দেখে সিরিয়া ছেড়ে পালায় দেশটির প্রেসিডেন্ট বাসার। বাধ্য হয়ে বিদ্রোহীদের কাছে ক্ষমতা হস্তান্তর করতে রাজি হন দেশটির প্রধানমন্ত্রীও।
এদিকে বাসারের অবর্তমানে সিরিয়াকে মুক্ত বলে ঘোষণা করে এই বিদ্রোহী গোষ্ঠীটি। বলা যেতে পারে, ইসলামিক এই সশস্ত্র গোষ্ঠীর নেতৃত্বে মাত্রা ১২ দিনের মধ্যে পতন ঘটল সিরিয়ার আসাদ পরিবারের ৫৪ বছরের ও বাসার আল আসাদের ২৪ বছরের শাসনামলের।
Leave a Reply