শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

বার্সার হোঁচটে চিরপ্রতিদ্বন্দীদের আরও কাছে রিয়াল

Reporter Name
  • রবিবার, ৮ ডিসেম্বর, ২০২৪
  • ৬৯ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : লা লিগায় আবারও হোঁচট খেয়েছে বার্সেলোনা। রিয়াল মাদ্রিদ সুযোগটা কাজে লাগালো দারুণভাবে। জিরোনাকে হারিয়ে পয়েন্ট টেবিলে চিরপ্রতিদ্বন্দ্বীদের আরও কাছে চলে এসেছে কার্লো আনচেলত্তির দল।

লা লিগায় শনিবার রিয়াল বেতিসের মাঠে দুইবার এগিয়ে গিয়েও জয় নিয়ে ফিরতে পারেনি বার্সেলোনা। ২-২ গোলে ড্রয়ের ম্যাচে তাদের সেই হতাশায় যুক্ত হয়েছে কোচ হান্সি ফ্লিকের লাল কার্ড।

রবের্ত লেভানদোভস্কির গোলে এগিয়ে থেকে বিরতিতে গিয়েছিল বার্সেলোনা। সফল স্পট কিকে বেতিসকে সমতায় ফেরান জিওভানি লো সেলসো। বদলি নেমে ফের বার্সেলোনাকে এগিয়ে নেন ফেররান তরেস। যোগ করা সময়ে আসানে দিওয়ায়ের গোলে হার এড়ায় বেতিস। তবে গোলমুখে ফরোয়ার্ডরা আরেকটু কার্যকর হলে হয়তো গোল উৎসবে মেতে উঠতে পারত স্বাগতিকরা।

বল দখলে পিছিয়ে থাকলেও ঘরের মাঠে গোলের জন্য শট নেওয়ায় এগিয়ে ছিল পয়েন্ট তালিকার ১১ নম্বর দল বেতিস। ১২ শট নিয়ে ছয়টি লক্ষ্যে রাখে মানুয়েল পেল্লিগ্রিনির দলটি। অন্যদিকে, প্রায় ৬২ শতাংশ বলের দখল রেখে গোলের জন্য ৯ শট নিয়ে কেবল তিনটি লক্ষ্যে রাখতে পারে বার্সেলোনা।

আসরে বার্সেলোনার এটি দ্বিতীয় ড্র। লিগে সবশেষ ৫ ম্যাচে মাত্র একটিতে জেতা দলটি এখনও শীর্ষেই আছে। ১৭ ম্যাচে তাদের পয়েন্ট ৩৮। তাদের চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল এক ম্যাচ কম খেলে আছে নিঃশ্বাস দূরত্বে।

১৬ ম্যাচে রিয়ালের পয়েন্ট ৩৩। একই রাতে গত আসরের চ্যাম্পিয়নরা জিরোনাকে হারায় ৩-০ গোলে।

প্রথমার্ধে জুড বেলিংহ্যাম দলকে এগিয়ে নেওয়ার পর তার পাস থেকে দ্বিতীয়ার্ধের শুরুতে ব্যবধান বাড়ান আর্দা গিলের। তৃতীয় গোলটি করেন কিলিয়ান এমবাপে।

দ্বিতীয়ার্ধে চোট পেয়ে মাঠ ছাড়েন বেলিংহ্যাম। শেষ বাঁশি বাজার পর অবশ্য সতীর্থদের সঙ্গে মাঠে দেখা যায় তাকে। ধারণা করা হচ্ছে, তার চোট গুরুতর নয়।

আগের ১১ ম্যাচের পাঁচটিতেই হার। আথলেতিক বিলবাওয়ের মাঠে ২-১ গোলে হেরেছিল শিরোপাধারীরা। এরপর রিয়াল কোচ আনচেলত্তির সমালোচনা হচ্ছিল বেশ। এই জয় তাদের জন্য তাই বড় স্বস্তির। তাছাড়া হাতে থাকা ম্যাচটি জিতলে অন্য হিসাব ছাড়াই তাদের সামনে রয়েছে পয়েন্ট তালিকার শীর্ষে ওঠার সুযোগ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us