শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

পদত্যাগ করলেন পরিবহণ মন্ত্রী লুইস হাই

Reporter Name
  • রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪
  • ৮০ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : ২০১৩ সালে হারিয়ে যাওয়া একটি মোবাইলকে কেন্দ্র করে পদত্যাগ করলেন যুক্তরাজ্যের পরিবহণ মন্ত্রী লুইস হাই। পার্লামেন্টের সদস্য হওয়ার আগে একটি ফৌজদারি অপরাধে দোষী সাব্যস্ত হওয়ার পর শুক্রবার মন্ত্রিত্ব ছাড়লেন বৃটিশ এই এমপি। এ বছরের জুলাইতে দেশটির সাধারণ নির্বাচনে ভূমিধস জয় পেয়ে যুক্তরাজ্যের ক্ষমতায় আসে কিয়ের স্টারমারে দল লেবার পার্টি। ক্ষমতাগ্রহণের পর এবারই প্রথম প্রধানমন্ত্রীর দপ্তরে কোনো পদত্যাগ পত্র জমা পড়লো। বৃহস্পতিবার স্কাই নিউজে একটি রিপোর্ট প্রকাশের পর প্রধানমন্ত্রী স্টারমারের কাছে পদত্যাগ পত্র জমা দিলেন হাই। তার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে তার ছিনতাই হওয়া মোবাইল সম্পর্কে তিনি পুলিশের কাছে ভুল তথ্য দিয়েছিলেন। ২০১৩ সালে তার মোবাইলটি ছিনতাই হওয়ার পর পুলিশকে তিনি জানান তার ফোনটি চুরি হয়ে গেছে। এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি। এতে বলা হয়, এক চিঠিতে দেশটির প্রধানমন্ত্রী বলেছেন, ওই ঘটনাকে নিজের ‘ভুল’ হিসেবে বর্ণনা করেছেন হাই। তবে এমন পরিস্থিতিতে পদে বহাল থাকা সরকারি কাজে বিচ্যুতি ঘটাতে পারে বলে মনে করেন বৃটিশ ওই মন্ত্রী। যার ফলে নিজে থেকেই মন্ত্রিত্ব ছেড়েছেন তিনি। ২০১৩ সালে ২৪ বছরের তরুণী ছিলেন হাই। তার ফোনটি ছিনতাই হওয়ার এক বছর পর তিনি সেই ফোনটি ফেরত পান, কিন্তু এ বিষয়টি পুলিশের কাছে গোপন করা হয়েছিল। এ বিষয়ে আদালতেও হাজির হতে হয়েছিল পদত্যাগ করা এই মন্ত্রীকে। বৃটিশ গণমাধ্যম স্কাই নিউজ তার রিপোর্টে উল্লেখ করে যে, হাইয়ের বিরুদ্ধে ২০১৪ সালে আদালতে একটি জালিয়াতির অভিযোগ স্বীকার করার পরেও কোনো পদক্ষেপ ছাড়াই তাকে অব্যাহতি দেয়া হয়। পদত্যাগ পত্রে ছিনতাইয়ের পরপরই একজন তরুণী হিসেবে নিজের ভীতিকর পরিস্থিতির বর্ণনা দিয়েছেন। পাশাপাশি পুলিশের কাছে নিজের ফোন ফিরে পাওয়ার বিষয়টি না জানিয়ে ভুল করেছেন বলে স্বীকার করেছেন। তার এই পদত্যাগ পত্রের তড়িৎ প্রতিক্রিয়া জানিয়েছেন স্টারমার। তিনি হাইকে ধন্যবাদ জানিয়ে বলেছেন, পরিবহণ খাতে সরকারি এজেন্ডা বাস্তবায়নে হাই যা করেছেন তা ভবিষ্যতে বিশাল অবদান রাখবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us