ডেস্ক রিপোর্ট : বাংলা সংলাপ রিপোর্টঃ লেবার মন্ত্রী টিউলিপ সিদ্দিক এবং তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে ৪ বিলিয়ন পাউন্ড পর্যন্ত ঘুষ নেয়ার অভিযোগের তদন্ত করা হচ্ছে। সিটি মিনিস্টার টিউলিপের কাঁধে বৃটেনের আর্থিক খাতে দুর্নীতিরোধের দায়িত্ব রয়েছে। টিউলিপের জন্মভূমি বাংলাদেশে একটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের চুক্তির সঙ্গে জড়িত কথিত অর্থ আত্মসাতের অভিযোগে তার বিরুদ্ধে তদন্ত করা হচ্ছে।
বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন (দুদক) টিউলিপ সিদ্দিক, তার যুক্তরাজ্যে বসবাসকারী মা শেখ রেহানা সিদ্দিক এবং তার খালা বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত শুরু করেছে। কয়েক সপ্তাহের সহিংস বিক্ষোভের পর বাংলাদেশের নিরাপত্তা বাহিনী শত শত বেসামরিক লোককে হত্যা করে, তার পর অবস্থা বেগতিক দেখে হাসিনা তার বোন রেহানাকে নিয়ে ৫ আগস্টে বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে যান। যার ফলে স্বৈরশাসকের পতন হলে বাংলাদেশের মানুষ মুক্তি পায়। দেশের হাইকোর্টের আদেশের পরে তদন্ত শুরু করা হয়েছিল, যেখানে দাবি করা হয়েছিল যে, টিউলিপ সিদ্দিক মোট ১০ বিলিয়ন ডলারের পারমাণবিক চুক্তির ‘দালালি’ করতে তার খালা হাসিনাকে সহায়তা করেছিলেন। বিদ্যুৎকেন্দ্রটি রোসাটম নামে একটি রাশিয়ান রাষ্ট্র-সমর্থিত কোম্পানি দ্বারা নির্মিত হয়েছিল এবং ২০১৩ সালে হাসিনা ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন টিউলিপ সিদ্দিকের উপস্থিতিতে ক্রেমলিনের অভ্যন্তরে চুক্তিটি স্বাক্ষর করেছিলেন, টিউলিপ তখন একজন লেবার কাউন্সিলর ছিলেন।
ব্রিটেনের প্রভাশালী পত্রিকা ডেইলি মেইল, দ্য টেলিগ্রাফ এবং বিবিসি মতো মিডিয়ায় টিউলিপ সহ তার পরিবারের দুর্নীতি তদন্তের খবর ছাপা হয়। এ বিষয়ে টিউলিপ কোন মিডিয়ায় মন্তব্য করতে রাজী হননি, তার দল লেবারও মন্তব্য করতে রাজি হয়নি। তবে স্টারমারের একজন মুখপাত্র টিউলিপের মন্ত্রীত্ব বিষয়ে প্রধানমন্ত্রী স্টারমারের পূর্ন আস্তা আছে বলে দাবী করেছেন।
বাংলাদেশের দুদক সিদ্দিকের পরিবারের অন্যান্য সদস্যদের বিরুদ্ধেও তদন্ত করছে, যার মধ্যে তার খালাতো ভাই সজীব ওয়াজেদ জয়, যিনি যুক্তরাষ্ট্রে থাকেন এবং তার চাচা তারিক সিদ্দিক, যিনি বাংলাদেশে লুকিয়ে আছেন বলে ধারণা করা হচ্ছে। আদালতের কাগজপত্রে তাদের নাম ছিল। দুদকের একজন কর্মকর্তা বলেছেন, কমিশন জড়িতদের অবস্থান নির্বিশেষে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। তবে সিদ্দিক এ বিষয়ে অস্বীকার করেছেন।
তার ঘনিষ্ঠ একটি সূত্র বলেছে যে, অভিযোগগুলো যা প্রথম আমেরিকান ওয়েবসাইটে প্রকাশিত হয়েছিল, তবে সেটি ‘ভুয়া’। আওয়ামী লীগের যুক্তরাজ্যের সাধারণ সম্পাদক এবং সিদ্দিকের পারিবারিক বন্ধু সৈয়দ ফারুক বলেন, ‘এই গল্পগুলো বানোয়াট। এগুলো হাসিনা পরিবারের বিরুদ্ধে বর্তমান সরকারের রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে আক্রমণ। তারা টিউলিপকে আক্রমণ করছে, কারণ সে আমাদের মাননীয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি। জুলাই মাসে সিটি মন্ত্রী হওয়ার পর থেকে সিদ্দিককে ঘিরে ঘুষের তদন্ত হল বিতর্কিত একটি বিষয়। তিনি প্রায় ১৪ মাস ধরে লন্ডনের একটি সম্পত্তির ভাড়ার আয় ঘোষণা করেননি বলে সংসদীয় মানদণ্ড মেনে তার বিরুদ্ধে তদন্ত করা হয়েছিল বলে দাবি করা হয়েছিল।’
Leave a Reply