ডেস্ক রিপোর্ট : যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম মহিলা ও দক্ষিণ এশীয় বংশোদ্ভূত ভাইস প্রেসিডেন্ট হিসাবে কাজ করা কমলা হ্যারিস,সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের কাছে পরাজিত হন।এই পরাজয়ের পর, তার ভবিষ্যৎ রাজনৈতিক পরিকল্পনা নিয়ে শুরু হয়েছে নানা জল্পনা।
চলতি বছর ৫ নভেম্বর অনুষ্ঠিত মার্কিন নির্বাচনে হ্যারিস ডোনাল্ড ট্রাম্পের কাছে পরাজিত হন।এ ঘটনাটি ডেমোক্র্যাট দলের জন্য একটি বড় ধাক্কা।তার এ হারের ফলে তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার স্বপ্ন পূরণ করতে পারেননি।নির্বাচনের পর হ্যারিস হাওয়াইতে কিছুদিন বিশ্রাম নেন এবং পরে দলীয় দাতাদের সঙ্গে এক আলোচনায় “লড়াই চালিয়ে যাব” বলে প্রতিশ্রুতি দেন।
কমলা হ্যারিসের পরবর্তী লক্ষ্য কী হবে তা নিয়ে ওয়াশিংটনে চলছে আলোচনা।তিনি ক্যালিফোর্নিয়ার গভর্নর পদে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন বলে অনেকে মনে করছেন।যদি কমলা হ্যারিস এই পদে নির্বাচিত হন,তবে এটি তার জন্য একটি নতুন অধ্যায় খুলে দেবে।ক্যালিফোর্নিয়ার গভর্নর হওয়ার পর তিনি জাতীয় রাজনীতিতে আবার শক্তিশালী হয়ে উঠতে পারেন।
অন্যদিকে, কেউ কেউ মনে করছেন হ্যারিস সরাসরি কোনও রাজনৈতিক পদে না গিয়েও সমাজসেবামূলক কাজ করতে পারেন।আল গোরের উদাহরণ টেনে বলা হচ্ছে, পরিবেশ সংক্রান্ত কাজের মাধ্যমে তিনি যেমন তার হারানো জনপ্রিয়তা পুনরুদ্ধার করেছিলেন, তেমনি হ্যারিসও একই পথে হাঁটতে পারেন। কমলা হ্যারিসের পরবর্তী পদক্ষেপ কী হবে, তা সময়ই বলে দেবে। তবে একথা স্পষ্ট, তিনি লড়াই থামাচ্ছেন না। তার লক্ষ্য এবং কৌশল ভবিষ্যতের মার্কিন রাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।
তথ্যসূত্র : খালিজ টাইমস
Leave a Reply