শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

কাজুবাদাম যেভাবে খেলে মিলবে উপকার

Reporter Name
  • মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪
  • ৭১ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : কাজুবাদাম খেতে সবাই খুব ভালোবাসি। কেক হোক কিংবা চকোলেট, পায়েস হোক বা চাটনি, সব কিছুতেই কাজুবাদাম আমাদের খুবই পছন্দের। তবে কাজুবাদাম যে শুধুমাত্র স্বাদের জন্য খাওয়া হয় তা কিন্তু নয়। কাজুবাদামের অনেক গুণাগুণ রয়েছে।

কাজুবাদামে রয়েছে ফাইবার, ম্যাঙ্গানিজ, ফসফরাস, জিঙ্ক, কপারের মতো কিছু উপকারী উপাদান। এছাড়া এতে রয়েছে ভিটামিন কে, ভিটামিন বি৬, যা শরীরের অনেক সমস্যা দূর করে সহজেই। যারা ডায়েটে রয়েছেন, তাদের রোজের পাতে কাজু থাকা জরুরি বলে মনে করেন পুষ্টিবিদরা। তবে কাজুবাদামের পর্যাপ্ত পুষ্টি পেতে হলে দুধের সঙ্গ লাগবে। দুধের গ্লাসে কাজুবাদাম খেলে কী কী উপকার পাবেন?

হাড় মজবুত করতে

সারা রাত দুধে ভিজিয়ে রাখা কাজু যদি সকালে উঠে খেতে পারেন, তা হলে বার্ধক্যে হাড়ের ক্ষয় নিয়ে চিন্তায় পড়তে হবে না। কাজু এবং দুধ দু’টোতেই রয়েছে ভিটামিন কে, মিনারেলস, ভিটামিন বি৬ হাড়ের ক্ষয় রোধ করতে এই উপাদানগুলো দারুণ কাজ করে। পেশির ব্যথা, যন্ত্রণা তাড়াতেও দুধে ভেজানো কাজু কার্যকরী হতে পারে।

কোষ্ঠকাঠিন্যের সমস্যায়

দীর্ঘদিন ধরে কোষ্ঠকাঠিন্যের সমস্যায় যারা ভুগছেন, তারা দুধে ভেজানো কাজু খেতে পারেন। কাজুতে রয়েছে ফাইবারের মতো উপাদান, যা কোষ্ঠকাঠিন্যে দূর করতে দারুণ সাহায্য করে। পেটের গন্ডগোল থাকলেও দুধে ভেজানো কাজু কাজে আসতে পারে।

প্রতিরোধ ক্ষমতা বাড়াতে

শীতকাল মানেই নানা রকম শরীর খারাপ লেগেই থাকে। রোগের সঙ্গে লড়তে বাড়াতে হবে প্রতিরোধ ক্ষমতা। তার জন্য ভরসা রাখতে পারেন দুধে ভেজানো কাজুবাদামের ওপর। কাজুতে ভিটামিন এবং মিনারেলস ভরপুর পরিমাণে রয়েছে। শরীরের প্রতিরোধ ক্ষমতা বাড়াতে খেতেই পারেন দুধে ভেজানো কাজুবাদাম।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us