শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

আদানির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে গ্রেফতারি পরোয়ানা

Reporter Name
  • বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪
  • ৮৯ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : আদানি গ্রুপের প্রধান গৌতম আদানির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। তার বিরুদ্ধে বড় ধরনের আর্থিক কেলেঙ্কারির অভিযোগ এনেছে দেশটির আদালত। ভারতের বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধীও আদানির গ্রেফতারির দাবি জানিয়েছেন।

আদালতের অভিযোগ, ভারতের বৃহত্তম সৌরবিদ্যুৎ প্রকল্পের বরাত পেতে ভারত সরকারের এমপিদের ২৬৫ মিলিয়ন মার্কিন ডলার ঘুষ দেয়ার প্রস্তাব দিয়েছেন। ভারতীয় মুদ্রায় যা ২২০০ কোটি টাকারও বেশি। গৌতম আদানির পাশাপাশি তার ভাইপো সাগর, আদানি গ্রিন এনার্জি লিমিটেডের সিইও বিনীত জৈনওসহ সাতজন এই মামলায় অভিযুক্ত।

আদালত আরো অভিযোগ করেছে, ভারতের বৃহত্তম সৌরবিদ্যুৎ প্রকল্পের ঠিকাদারি পেতে মরিয়া আদানি গোষ্ঠী ভারত সরকারের এমপিদের প্রভাবিত করার চেষ্টা করেছেন। প্রকল্পটির ঠিকাদারি পেলে আগামী ২০ বছরে ২০০ কোটি মার্কিন ডলার লাভ পেতো গোষ্ঠীটি।

সংবাদমাধ্যম সূত্রে খবর, গৌতম ও সাগর দু’জনের বিরুদ্ধেই গ্রেফতারি পরোয়ানা জারি করেছে মার্কিন প্রশাসন।

নিউ ইয়র্কের ইস্টার্ন ডিস্ট্রিক্টের ইউএস অ্যাটর্নি অফিস এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ভারতীয় এমপিদের ২৬৫ মিলিয়ন মার্কিন ডলারের বেশি ঘুষ দেয়ার প্রস্তাবের পাশাপাশি বিনিয়োগকারী ও ব্যাংকের কাছে মিথ্যা তথ্য দেয়ারও অভিযোগ রয়েছে আদানি ও অন্যদের বিরুদ্ধে। তাতে প্রভাবিত হয়ে আদানিদের সংস্থায় বিপুল বিনিয়োগ করেছেন মার্কিন বিনিয়োগকারীরা। অংকটা প্রায় ১৭৫ মিলিয়ন মার্কিন ডলার। ওই মিথ্যাচারের জোরেই সব মিলিয়ে গোটা বিশ্বের বিনিয়োগকারীদের থেকে তিন বিলিয়ন ডলার লগ্নি পেয়েছে আদানি গোষ্ঠী। তাছাড়া আদানি গ্রিন নামক সংস্থাও বিপুলভাবে লাভবান হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us