শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ায় হামলা চালিয়েছে ইউক্রেন

Reporter Name
  • বুধবার, ২০ নভেম্বর, ২০২৪
  • ৯১ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : যুক্তরাষ্ট্রের সরবরাহকৃত দূরপাল্লার আর্মি ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেম (এটিএসিএমএস) ব্যবহার করে ইউক্রেন প্রথমবারের মতো রাশিয়ার ভূখণ্ডে হামলা চালিয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে মঙ্গলবার (১৯ নভেম্বর) এই হামলার তথ্য জানানো হয়েছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ইউক্রেন ব্রিয়ানস্ক অঞ্চলে এই ক্ষেপণাস্ত্র হামলা চালায়। পাঁচটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে এবং একটি ধ্বংস করা হয়েছে। ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ একটি সামরিক স্থাপনায় পড়লে সেখানে আগুন ধরে যায়। দ্রুত সেই আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র দিয়ে হামলার বিষয়টি ইউক্রেনের সংবাদমাধ্যমেও উঠে এসেছে। তবে ইউক্রেনের সরকার এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি।

ইউক্রেনের সামরিক বাহিনী জানিয়েছে, সীমান্ত থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে ব্রিয়ানস্ক অঞ্চলের কারাচেভ শহরের কাছে একটি গোলাবারুদের গুদামে হামলা চালানো হয়েছে। হামলার পর সেখানে ১২টি বিস্ফোরণ ঘটে। তবে এই হামলায় এটিএসিএমএস ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে কি না, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য দেয়নি ইউক্রেন।

সামরিক সূত্রের বরাতে ইউক্রেনের সংবাদমাধ্যম বলছে, এই হামলায় যুক্তরাষ্ট্রের সরবরাহকৃত ক্ষেপণাস্ত্র ব্যবহৃত হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us