শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

জানেন কি, কখন টক দই খাওয়া ভালো?

Reporter Name
  • বুধবার, ২০ নভেম্বর, ২০২৪
  • ৬৯ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : পুষ্টিবিদরা বলেন, প্রতিদিন এক কাপ টক দই খাওয়া ভালো। কিন্তু দিনের কোন সময়টাতে টক দই খেলে উপকার পাবেন, জানেন? টক দই কেউ কেউ তরকারির গ্রেভি তৈরিতে যোগ করেন আবার কেউ সকালের নাস্তায় খান। কেউ দুপুরে খাওয়ার পরে টক দই খান। কেউবা রাতের খাবার গ্রহণ শেষে টক দই খান। পুষ্টিবিদরা বলছেন, সকালে খাওয়ার পরেই খেতে পারেন দই। তবে সবচেয়ে ভালো হয়, দিনের দুইটি খাবারের মাঝে যদি টক দই খাওয়া যায়। টক দই যদি ঘোল বা মাঠা করে খাওয়া হয়, তাহলে আরও ভালো। 

টক দইয়ের উপকারিতা-

১.শরীর ঠান্ডা থাকে
২.কোষ্ঠকাঠিন্য দূর হয়
৩.পরিপাক তন্ত্রের হজমশক্তি বাড়ে
৪.ডায়রিয়ার সমস্যা দূর হয়
৫.ওজন নিয়ন্ত্রণে থাকে
৬.রোগ সৃষ্টিকারী জীবাণু থেকে রক্ষা পাওয়া যায়

সকালে টক দই খেলে শক্তি পাওয়া যায়। দুপুরে টক দই খেলে ওজন নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। টক দই পেট ভর্তি রাখার পাশাপাশি শরীরে কর্টিসল হরমোনের ক্ষরণ কমিয়ে দেয়। ফলে ওজন ও মানসিক চাপ কমে যায়। এ ছাড়া রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে দিনের যে কোনও সময়ে আপনি টক দই খেতে পারেন। বিকাল বা সন্ধ্যার জলখাবারেও টক দই রাখতে পারেন। এতে হজম শক্তি বাড়ে। 

টক দই কখন খাবেন না-
টক দই রাতে না খাওয়াই ভালো। কারণ এতে আছে ‘হিস্টামাইন’ উপাদান। রাতে দই খেলে সর্দিকাশির সমস্যা দেখা দিতে পারে। দইয়ে এমনিতেই অ্যাসিডের পরিমাণ অনেক বেশি। এজন্য দইয়ের সঙ্গে টকজাতীয় কোনও ফল খাবেন না। লেবু বা সাইট্রাসজাতীয় ফলের টক দই খেলে স্বাস্থ্যের ক্ষতি হতে পারে। শুধুমাত্র টক ফল নয়, কোনো ফলেই সঙ্গেই টক দই খাওয়া উচিত না। অনেকে দইয়ের সঙ্গে চিনি মিশিয়ে খান, এতে আদৌ কোনো উপকার পাওয়া যাবে কি না, সন্দেহ আছে।

লো প্রেশার থাকরে কিংবা খালি পেটে টক দই খাওয়ার পরে অস্বস্থি বোধ করতে পারেন। এজন্য ডায়েটে টক দই যোগ করার আগে পুষ্টিবিদের পরামর্শ নিন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us