শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

বাংলা সংলাপের ১৫ বছর পদার্পণে মেয়র লুৎফুর রহমান সহ বিশিষ্ঠজনের ফুলের শুভেচ্ছা

Reporter Name
  • রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪
  • ৬৬ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : বিলেতে বাংলা সংবাদপত্রের সমৃদ্ধ ইতিহাস রয়েছে। ইতিমধ্যে গ্রেইট ব্রিটেনে বাংলা ভাষায় সাংবাদিকতা শত বছর পাড়ি দিয়েছে। অনলাইনের এ সময়ে টাওয়ার হ্যামলট থেকে প্রকাশিত বাংলা সংবাদ পত্র গুলো এখন কঠিন পথ পারি দিচ্ছে।
কঠিন এ সময়ে যেসব বাংলা পত্রিকা প্রকাশ করে কমিউনিটির সেবা করছে আমরা তাদের কৃতজ্ঞ।
লন্ডনের টাওয়ার হ্যামলেট থেকে প্রকাশিত সাপ্তাহিক বাংলা সংলাপের জন্মদিন ও ১৫ বছরে পদার্পণে পত্রিকার পূর্ব লন্ডনের নিউরোডস্থ কার্যালয়ে স্বাগত জানাতে এসে সংক্ষিপ্ত এক আলোচনা পর্বে প্রধান অতিথির বক্তব্য— লন্ডন বারা অব টাওয়ার হ্যামলেটসের নির্বাহী মেয়র লুৎফুর রহমান একথা গুলো বলেন।

সোমবার (১১ নভেম্বর ২০২৪) সন্ধ্যায় লন্ডনে বাংলা সংলাপের কার্যালয়ে আগত অতিথিবৃন্দকে শুভেচ্ছা জানান- সম্পাদক মোশাইদ আলী।

পরে লন্ডনে বাংলা সংলাপের জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে কেক কেটে নির্বাহী মেয়র লুৎফুর রহমান আরো বলেন- বাংলা সংলাপের সম্পাদক মোশাইদ আলী এবং তার টিমের প্রতি আমি ও কৃতজ্ঞতা প্রকাশ করছি, এ সময়ে একটা কঠিন পথ পারি দিচ্ছেন তার টিম বস্তুনিষ্ঠ সাংবাদিকতার এ মহান পেশাকে প্রবাসে এত কষ্টের মাঝে চালিয়ে যাচ্ছে। সংবাদ পত্রের মাধ্যমে কমিউনিটির সেবা করে যাচ্ছেন। আমি তাদের নিয়ে গর্ববোধ করি।
মেয়র বলেন— এই পাঠক প্রিয় বাংলা সংলাপ প্রবাসে এভাবেই দীর্ঘদিন কমিউনিটিতে সংবাদের মাধ্যমে সেবা করে যাক এ প্রত্যাশা রইলো।

লন্ডনের নিউহাম কাউন্সিলের সাবেক ডেপুটি স্পিকার বিশিষ্ঠ আইনজীবি, কমিউনিটি ব্যক্তিত্ব – ব্যারিস্টার নাজির আহমদ বলেন— পাঠকের প্রিয় বাংলা সংলাপ দীর্ঘদিন পারি দিয়ে ১৫ বছরে পারি দিয়েছে। একটি কথা আছে স্বাধীনতা পাওয়ার চেয়ে স্বাধীনতা রক্ষা করা বড়ই কঠিন । তেমনি পত্রিকার সম্পাদক হওয়া যায় কিন্তু পত্রিকা চালিয়ে পাঠক প্রিয় হওয়া কঠিন। এ পত্রিকা ১৫ বছরে প্রবাসে জনপ্রিয় হয়ে উঠেছে, এটিই বিশাল প্রাপ্তি ।

তিনি বলেন -আমি প্রিন্ট ভার্সনের চেয়ে অনলাইন ভার্সনে সংবাদ বেশী পড়ি। বাংলা সংলাপ প্রিন্টের পাশাপাশি অনলাইনে আরো দক্ষতার সাথে কমিউনিটির সংবাদ তুলে ধরবে আশা করছি।

অনুষ্ঠানে উপস্থিত লন্ডন বাংলা প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ জুবায়ের বলেন— প্রবাসে বাংলা সংলাপ ১৫ বছর টিকে আছে, এটি আনন্দের বিষয়। একি সাথে আমরা আশা করবো ডিজিটাল যে অনলাইন টেলিভিশনের মতো করে পত্রিকারগুলো কনটেন্ট লিখিতকারে প্রকাশিত হয়। পত্রিকায় প্রকাশিত হচ্ছে ভাল কথা, একই সাথে যদি অনলাইন কনটেন্ট হিসেবে রিটেন আমরা যত বেশী করতে পারি তত ভাল। এভাবে পাঠকের পড়ার যে আগ্রহ প্রিন্টিং এর পাশাপাশি অনলাইনেও পেতে পারেন।

উপস্থিত সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সম্পাদক মোশাইদ আলী বলেন- দীর্ঘ ত্যাগ তিতিক্ষা, সমস্যার পথ পারি দিয়ে বাংলা সংলাপ এই ১৪ বছর পারি দিয়ে ১৫ বছরে হাঁটতে চললো। আগামীতেও বিভিন্ন সমস্যা উত্তরণের মাধ্যমে বাংলা সংলাপ কমিউনিটির মানুষের কথা বলবে, প্রবাসে বাংলা ভাষাভাষির কথা বলবে। এ প্রবাসে পত্রিকাটি সামনের দিকে এগিয়ে নিতে সবার সহযোগিতা কামনা করেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি মধ্যে বক্তব্য রাখেন টাওয়ারহ্যামলেটস কাউন্সিলের কেভিনেট মেম্বার ও কাউন্সিলর আব্দুল ওয়াহিদ, কেভিনেট মেম্বার ও কাউন্সিলর কামরুল হোসেন।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আমার দেশ অনলাইনের নির্বাহী সম্পাদক অলিউল্লাহ নোমান, লন্ডন বাংলা প্রেসক্লাবের মিডিয়া ও আইটি সেক্রেটারী আব্দুল হান্নান, কিউ নিউজ এর সম্পাদক আব্দুল কাইয়ূম, টপ নিউজের সারয়ার হোসেন।

উপস্থিত থেকে শুভেচ্ছা জানান বাংলা সংলাপের বার্তা সম্পাদক আহমেদ শামীম, সহকারী সম্পাদক মুহাম্মদ শাহেদ রাহমান, নির্বাহী সম্পাদক জাকির হোসেন, ম্যানেজিং এডিটর আনছার মিয়া, বিশেষ প্রতিনিধি সাজু আহমদ ও ডক্টর আনিছুর রহমান, ডা. রেজাউল করিম, বাংলা সংলাপ পাঠক ফোরামের প্রেসিডেন্ট সুফী সুহেল আহমদ, আব্দুর রহিম, জিএসসির ইস্ট লন্ডন শাখার চেয়ারপার্সন আবুল হোসেন, সালেহ আহমদ, এনামুল হক, মহিউদ্দিন পারভেজ, জাহাঙ্গীর সহ আরো অনেকে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us