শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

যেসব খাবারের সঙ্গে চিয়া সিড মেশালেই বিপদ

Reporter Name
  • রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪
  • ৭৩ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : ওজন কমানোর জন্য হোক বা কোষ্ঠকাঠিন্যের সমস্যা, আজকাল অনেকেই চিয়া সিডকে বেছে নিচ্ছেন। এই কালো-সাদা বীজ পুষ্টিতে ভরপুর। ফাইবার, প্রোটিন, ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড, অ্যান্টিঅক্সিডেন্টের মতো উপাদান রয়েছে, যে কারণে চিয়া সিডকে সুপারফুডও বলা হয়। চিয়া সিড খেলে ওবেসিটি, ডায়াবেটিস, ক্যান্সারের মতো রোগের হাত থেকে সুরক্ষিত থাকা যায়। এমনকি হার্ট, হাড়ের স্বাস্থ্য বজায় রাখতেও এই বীজের জুড়ি মেলা ভার। হজম স্বাস্থ্য উন্নত করে চিয়া সিড। কেউ চিয়া সিড শুধু পানি ভিজিয়ে খায়। আবার কেউ কেউ দুধ-দই দিয়ে স্মুদি, ওটমিল বানিয়েও খান। সেই স্মুদি বা ওটমিলের মধ্যে আরও নানা উপাদান থাকে। কিন্তু সব ধরনের খাবারের সঙ্গে চিয়া সিড খাওয়া যায় না। এমন বেশ কিছু খাবার রয়েছে, যার সঙ্গে চিয়া সিড না খাওয়াই ভালো।
ফাইটিক অ্যাসিড সমৃদ্ধ খাবার
বিনস, ডাল, বাদাম ও বেশ কিছু দানাশস্য রয়েছে, যার মধ্যে ফাইটিক অ্যাসিড পাওয়া যায়। এই ধরনের খাবারের সঙ্গে চিয়া সিড খেলে দেহে ক্যালশিয়াম, আয়রন, জিঙ্কের মতো পুষ্টি শোষণে বাধা তৈরি হতে পারে। চিয়া সিডের মধ্যে ভরপুর পরিমাণে ফাইটিক অ্যাসিড রয়েছে, তাই এমন কোনো খাবারের সঙ্গে চিয়া সিড মেশাবেন না, যার মধ্যে এই উপাদান পাওয়া যায়।
ফাইবার সমৃদ্ধ খাবার
চিয়া সিডের মধ্যে উচ্চ মাত্রা ফাইবার পাওয়া যায়। ২৮ গ্রাম চিয়া সিডে ১০ গ্রাম ফাইবার পাবেন। সুতরাং, আপনি যদি চিয়া সিড এমন কোনো খাবারে মিশিয়ে খান যার মধ্যেও ফাইবার রয়েছে, তা হলে বিপদ। অত্যধিক মাত্রায় ফাইবার সমৃদ্ধ খাবার খেলে হজম স্বাস্থ্যে গোলমাল দেখা দিতে পারে। ওটস, ডালিয়ার মতো খাবারের সঙ্গে চিয়া সিড এড়িয়ে চলুন। 
মিষ্টিজাতীয় খাবার
চিনি স্বাস্থ্যের জন্য বিষ। সুতরাং, যে ধরনের খাবার স্বাস্থ্যের ক্ষতি করে তার সঙ্গে চিয়া সিড মিশিয়ে খাওয়ার ভুল একেবারেই করবেন না। ডেজার্টের উপর চিয়া সিড ছড়ানোর আগে সাবধান।
চিয়া খাওয়ার সঠিক উপায়
১) জলে চিয়া সিড ভিজিয়ে খান। এটাই চিয়া সিড খাওয়া সবচেয়ে ভালো উপায়। এক গ্লাস পানি ১-২ চামচ চিয়া সিড ৩০ মিনিট ভিজিয়ে রাখুন। তারপর সেটা পান করুন। 
৩) স্মুদিতেও চিয়া সিড মেশানো যায়। সেই স্মুদিতে ফল, সবজি কিংবা প্রোটিন পাউডার মেশাতে পারেন। দুধের বদলে স্মুদি পানি বা ফলের রস দিয়ে বানিয়ে নিন। 
৪) পাউরুটি, মাফিন, প্যানকেকের মতো বেক করা খাবারের উপর চিয়া সিড ছড়িয়ে দিন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us