শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

জলপাইয়ের টক-ঝাল-মিষ্টি আচার তৈরির রেসিপি

Reporter Name
  • বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪
  • ৭৮ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট: যে কোনো আচার পছন্দ করেন না এমন মানুষ খুব কমেই আছে। আর যদি হয় সেটা জলপাইয়ের আচার তাহলে তো কোনো কথাই নেই। রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই বানিয়ে ফেলুন জলপাইয়ের মজার আচার। টক-মিষ্টি স্বাদের এই আচার বছরজুড়ে সংরক্ষণ করে খেতে পারবেন আপনি। খিচুড়ি, বিরিয়ানির সঙ্গে খেতে দারুণ হাত দিয়ে ভেঙে নেওয়া জলপাই দিয়ে তৈরি এ আচার। এবার ঝামেলা ছাড়াই যেভাবে বানাবেন জলপাইয়ের টক-মিষ্টি আচার। জেনে নিন রেসিপি। প্রথমে আচারের জন্য মসলা বানিয়ে ফেলুন। এজন্য ১ টেবিল চামচ সরিষা, ১ চা চামচ পাঁচফোড়ন, ৪ কোয়া রসুন, ৩টি শুকনা মরিচ ও ১ টেবিল চামচ আস্ত ধনিয়া পেস্ট করে নিন ১/৪ কাপ ভিনেগার দিয়ে। এরপর এক কেজি পাকা জলপাই চটকে নিন। পাকা জলপাই ব্যবহার করতে না চাইলে কাঁচা জলপাই সিদ্ধ করে চটকে নিন হাত দিয়ে। চুলায় প্যান বসিয়ে আধাকাপ সরিষার তেলে আস্ত গরম মসলা, রসুনের কোয়া ও শুকনা মরিচ দিয়ে নেড়ে নিন। ভাজা ভাজা হলে তৈরি করে রাখা মসলার পেস্ট দিন। চুলার আঁচ কমিয়ে সময় নিয়ে মসলা কষিয়ে নিন। আধা চা চামচ হলুদের গুঁড়া ও আধা চা চামচ মরিচের গুঁড়া দিন। নেড়েচেড়ে চটকে রাখা জলপাই দিয়ে দিন। মসলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে আধাকাপ চিনি, ১ চা চামচ ভাজা জিরার গুঁড়া, ১ চা চামচ বিট লবণ ও ১ চা চামচ পাঁচফোড়নের গুঁড়া দিয়ে দিন। চুলার আঁচ মাঝারি রেখে অনবরত নাড়ুন। হয়ে গেলে নামিয়ে ঠান্ডা করে মুখবন্ধ কাচের বয়ামে রেখে দিন। নরমাল ফ্রিজে রেখে এক বছর পর্যন্ত খেতে পারবেন এ আচার।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us