শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

আদা পানির স্বাস্থ্য উপকারিতা

Reporter Name
  • মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪
  • ৭৫ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : কোনও কাজে সাফল্য পেতে আদাপানি খেয়ে কাজে লেগে পড়ার উপমা শুনেছেন অনেকবার। কিন্তু আদাপানি খেলে সত্যি কি হয় জানেন? এর গুণ রয়েছে অনেক। রান্না ও ওষুধ হিসেবে আদার শক্তিশালী একটি স্বাস্থ্য উপকারিতা রয়েছে। যুগ যুগ ধরে এই মশলাটি স্বাস্থ্যকে ভালো রাখতে এবং নির্দিষ্ট কিছু রোগের চিকিৎসার জন্য মানুষের কাছে অধিক পরিচিত। এই আদা অনেকভাবেই খাওয়া যায়।

কেন আদা-পানি খাবেন:

আদা ভিটামিন সি, ভিটামিন বি ৬, পটাসিয়াম, ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ সহ প্রয়োজনীয় পুষ্টিতে সমৃদ্ধ। সেই সঙ্গে জিঞ্জেরল ও শোগাওলের মতো শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্টও রয়েছে আদায়। এই পুষ্টি ও যৌগগুলো শরীরের জ্বালাপোড়া প্রতিরোধ, হজম ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে অবদান রাখে। এ ছাড়া এটি বমি বমি ভাব কমায়, ইমিউন ফাংশনকে সমর্থন করে এবং ডিটক্সিফিকেশনে সাহায্য করে। আদা পানির রয়েছে আরও অনেক গুণাগুণ, চলুন জেনে নিই।

>> আদাপানি হজমে সাহায্য করে। গর্ভাবস্থায় বমি প্রতিরোধের কাজ করে।

>> আদার মধ্যে থাকে অ্যান্টিঅক্সিডেন্ট যা ঠান্ডা, ফ্লু প্রতিরোধে উপকারী। এটি হৃদরোগ প্রতিরোধে কাজ করে। রক্তের ক্ষতিকরাক কোলেস্টেরল কমায়।

>> আদাপানি শরীরের প্রদাহ কমায়। এছাড়া বিষন্নতা, প্রদাহজনিত পেটের সমস্যা কমাতেও আদাপানি উপকারী। এমনকি সোরিয়াসিস প্রতিরোধেও কাজ করে এই আদাপানি।

>> এই আদাপানি তৈরিতে লাগে এক থেকে দুই ইঞ্চি আদা, এক চা চামচ লেবুর রস, দুই থেকে তিন কাপ পানি ও কাঁচা মধু। আদা পেস্ট করে সেটিকে পানির সঙ্গে মিশিয়ে সমস্ত উপাদান পান করলে উপকার পাবেন।

>> ঐতিহ্যগতভাবে পিরিয়ডের অস্বস্তি দূর করতে আদাপানি ব্যবহৃত হয়। পিরিয়ডের ব্যথার তীব্রতা ও সময়কাল কমাতেও সাহায্য করতে পারে।

কাঁচা আদার পানি তৈরি করবেন যেভাবে

• এক টুকরো তাজা আদার মূল নিন।

• আদা খোসা ছাড়িয়ে নিন এবং ছোট টুকরো টুকরো করে নিন।

• ২-৩ কাপ পানি ফুটিয়ে আদা কুচি দিয়ে দিন।

• এটি ৫-১০ মিনিট সিদ্ধ করুন।

• আদার টুকরো ছেঁকে নিন এবং এবং কিছুটা ঠাণ্ডা করে পান করুন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us