শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

বাইডেনকে পদত্যাগ করে কমলাকে প্রেসিডেন্ট করার প্রস্তাব

Reporter Name
  • সোমবার, ১১ নভেম্বর, ২০২৪
  • ৮৮ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : সম্প্রতি এক বিতর্কসভায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে ইস্তফা দেয়ার আহ্বান জানিয়েছেন তারই প্রশাসনের সাবেক কর্মী জামাল সিমন্স। তিনি বলেন, বাইডেনের উচিৎ প্রেসিডেন্ট পদ থেকে ইস্তফা দেয়া। এতে কমলা হ্যারিস ৪৭তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে কাজ করা সুযোগ পাবেন। এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রে নারী প্রেসিডেন্ট হওয়ার পথ সুগম হবে।

রোববার মার্কিন গণমাধ্যম সিএনএন আয়োজিত এক বিতর্কসভায় এই মন্তব্য করেন তিনি। এরপর তিনি নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম হ্যান্ডলেও অনুরূপ দাবি তোলেন। তার এই দাবির পক্ষে সমর্থন দিয়েছেন অনেক আমেরিকান।

জামালের এই প্রস্তাবের কথা সামাজিক মাধ্যমে পোস্ট হতেই তাতে প্রচুর প্রতিক্রিয়া আসতে শুরু করেছে। তাদের মধ্যে অনেকেই সহমত প্রকাশ করেছেন জামালের সাথে। তবে কেউ কেউ আবার ভিন্ন মতও পোষণ করেছেন।

উল্লেখ্য, এবারের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের কাছে পরাজিত হয়েছেন কমলা। তবে প্রশাসনিক ক্ষেত্রে যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে কমলার। বাইডেনের আমলে ভাইস প্রেসিডেন্ট থাকাকালীন বিভিন্ন সময়ে তা প্রমাণ করেছেন তিনি। এমনকি এবারের নির্বাচন থেকেও বাইডেন সরে দাঁড়ানোর পর দলীয় প্রার্থী হিসেবে কমলার নাম প্রস্তাব করেছিলেন বাইডেন নিজেই।

আমেরিকা এখনো পর্যন্ত কোনো নারী প্রেসিডেন্ট পায়নি। কমলা এবার জিতলে, তিনিই হতে পারতেন যুক্তরাষ্ট্রের প্রথম নারী প্রেসিডেন্ট। তবে তা হয়নি। বাইডেন ইস্তফা দিয়ে কমলাকে স্বল্প সময়ের জন্য হলেও প্রেসিডেন্ট পদে বসানো গেলে, তা দৃষ্টান্ত হয়ে থাকতে পারে বলে মনে করছেন অনেক আমেরিকান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us