শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

কোষ্ঠকাঠিন্য মুক্তি দেবে যে খাবার

Reporter Name
  • শনিবার, ৯ নভেম্বর, ২০২৪
  • ৭৪ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : কোষ্ঠকাঠিন্য এক জটিল সমস্যা। একবার এই রোগের ফাঁদে পড়লে দিনের পর দিন পায়খানা হয় না। সেই সঙ্গে বিরক্ত করে গ্যাস ও অ্যাসিডিটির মতো সমস্যা। আমাদের ভুলেভরা খাদ্যাভ্যাসের কারণেই অনেক সময়ই সুস্থ শরীরে পিছু নেয় কোষ্ঠকাঠিন্য। কোষ্ঠকাঠিন্যের সমস্যা কমাতে ফাইবার সমৃদ্ধ খাবার খাওয়ার পরামর্শ দেন চিকিৎসকেরা। পাশাপাশি, এমন বেশ কিছু খাবার রয়েছে, কোষ্ঠকাঠিন্যের সমস্যায় ভুগলে যেগুলো এড়িয়ে যাওয়াই সমীচীন। এই সমস্যার সমাধানে প্রনিদিনের ডায়েটে কিছু বদল আনলেই কোষ্ঠকাঠিন্যের সমস্যা থেকে রেহাই মিলতে পারে। কোষ্ঠকাঠিন্য থেকে রেহাই দিতে পারে এমন কিছু স্মুদির রেসিপি জেনে নিন-
১) পালং শাক-কলার স্মুদি
একটি পাকা কলা, এক কাপ পালং শাক, এক কাপ আমন্ডের দুধ, এক চামচ চিয়া বীজ ও এক চামচ মধু মিশিয়ে মিহি করে পিষে নিন। ওই মিশ্রণের ওপর এক চিমটে বিটনুন ছড়িয়ে খেয়ে নিন।
২) আনারস-কলার স্মুদি
আনারসের টুকরো এক কাপের মতো, তার সঙ্গে লাগবে একটি পাকা কলা, এক কাপ আমন্ডের দুধ ও এক চা চামচ মধু। সমস্ত উপকরণ মিশিয়ে মিহি মিশ্রণ তৈরি করে নিন। এই স্মুদি খেতেও উপাদেয়, পেটও ভাল রাখবে।
৩) পেঁপে-দইয়ের স্মুদি
একটি গোটা পেঁপে ছোট ছোট টুকরো করে কেটে নিন। এবার মিক্সারে ভাল করে পিষে নিয়ে তার সঙ্গে এক কাপ দই ও এক চামচ মধু মিশিয়ে নিন। খুব মিহি করে মিশ্রণ তৈরি করতে হবে। এই স্মুদিও পেটের জন্য খুবই ভাল। নিয়মিত খেলে হজমশক্তি বাড়বে, কোষ্ঠকাঠিন্যের সমস্যাও দূর হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us