শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

ইরানের যেসব স্থাপনায় হামলা করতে ইসরাইলকে নিষেধ করলেন বাইডেন

Reporter Name
  • বুধবার, ৯ অক্টোবর, ২০২৪
  • ৯৪ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট: মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ইরান তেল আবিবে যে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, এর প্রতিক্রিয়ায় ইসরাইল কিভাবে প্রতিশোধ নেবে, ওই বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। তবে এক্ষেত্রে আমি ইরানের তেল স্থাপনায় হামলা থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছি।

শুক্রবার (৪ অক্টোবর) হোয়াইট হাউসের দৈনিক প্রেস ব্রিফিংয়ে তিনি এই কথা জানান।

বাইডেন বলেন, যদি আমি তাদের জায়গায় থাকতাম, তাহলে আমি তেল স্থাপনায় আঘাত করার চেয়ে অন্য বিকল্পের কথাই বেশি ভাবতাম।’

ইরানের তেল স্থাপনাগুলোতে ইসরাইলি স্ট্রাইকের ধারণা আলোচনায় থাকার কথা বলার একদিন পরেই বাইডেনের সর্বশেষ মন্তব্য এসেছে। এর ফলে বিশ্বব্যাপী সরবরাহে হঠাৎ ধাক্কা লাগার আশঙ্কার মধ্যে তেলের দাম বেড়েছে।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, ইরানি হামলার বিষয়ে ইসরাইল যদিও এখনো কোনো সিদ্ধান্ত গ্রহণ করেনি। কিন্তু তারা শেষমেষ এই বিষয়ে একটি সিদ্ধান্ত নেবেই।

সূত্র : টাইমস অফ ইসরাইল

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us