শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

সু চি’র অবশেষে দেখা মিলল

Reporter Name
  • বুধবার, ৩ ফেব্রুয়ারী, ২০২১
  • ৩৩৫ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক : মিয়ানমারে সোমবারের সেনা অভ্যুত্থানের পর দেশটির এনএলডি নেতা অং সান সু চিকে প্রধমবারের মত দেখতে পাওয়া গেছে। স্থানীয় কিছু প্রতিবেশি দাবি করছেন, তারা সু চিকে নিজ কম্পাউণ্ডে হাঁটাহাঁটি করতে দেখেছেন।

মঙ্গলবার সকালে সু চি’র রাজনৈতিক দল ন্যাশনাল ডেমোক্র্যাটির লিগ (এনএলডি)-এর প্রেস অফিসার এএফপিকে বলেছেন , তার প্রতিবেশী একজন জানিয়েছেন যে তিনি (সু চি) ভালো আছেন জানাতে কিছু সময় কম্পাউন্ডে হাঁটাহাঁটি করেছেন।

তবে অং সান সু চিসহ এনএলডি নেতাদের আটকে রাখা হলেও বেশিরভাগ স্টেট মিনিস্টারকে মুক্তি দিয়ে বাসায় গৃহবন্দী করে রাখা হয়েছে। আর ওদিকে দেশটির রাস্তায় রাস্তায় রাইফেল কাঁধে টহল দিয়ে যাচ্ছে সৈন্যরা।

নাম প্রকাশে অনিচ্ছুক এনলডি-এর এক আইনপ্রণেতা জানিয়েছেন, রাজধানী নেপিদোর সরকারি বাসভবনে আটক করে রাখা হয়েছে তাদের।

মিয়ানমারের সেনাবাহিনী নেতৃবৃন্দকে গ্রেফতারের পর এক বছরের জন্যে দেশটিতে জরুরি অবস্থা জারি এবং একজন জেনারেলকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ দিয়েছে। সামরিক প্রধান ও অভ্যুত্থানের নেতা মিন উং লাইং দেশ পরিচালনার দায়িত্বে রয়েছেন। সাবেক জেনারেল মিয়ন্ট সুই ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন।

সোমবার সেনাবাহিনী রাষ্ট্রের নিয়ন্ত্রণ নেয়ার পরপরই সু চি সরকারের ২৪ জন মন্ত্রী, উপমন্ত্রী ও প্রতিমন্ত্রীকে বরখাস্ত করেছে সেনাবাহিনী। সেসব পদে ইতোমধ্যে ১১ জন মন্ত্রী নিয়োগ দেয়া হয়েছে। যাদের বেশিরভাগই সিনিয়র সেনা কর্মকর্তা। বাকিরা সেনাসমর্থিত দল ইউএসডিপির সদস্য। আইনসভা, নির্বাহী বিভাগ ও বিচার বিভাগের ক্ষমতা নিজ হাতে রেখেছেন সেনাপ্রধান মিং অং হ্লইং।

এদিকে, তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়ে মিয়ানমারের সেনা কর্তৃপক্ষকে হুঁশিয়ারি দিয়েছে বাইডেন প্রশাসন। হোয়াইট হাউসের পক্ষ থেকে বলা হয়েছে, সু চি’সহ আটক নেতাদের মুক্তি না দিলে মিয়ানমারের দায়ী কর্তৃপক্ষের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র কঠোর ব্যবস্থা নেবে। সেইসঙ্গে মিয়ানমারে গণতান্ত্রিক উত্থান বাধাগ্রস্ত করার চেষ্টারও তীব্র বিরোধিতা করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us