শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

গর্ভাবস্থায় পেঁপে খাওয়া কি নিরাপদ?

Reporter Name
  • বুধবার, ৯ অক্টোবর, ২০২৪
  • ৮৩ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট: সুস্বাদু ও পুষ্টিকর ফলগুলোর মধ্যে পেঁপে অন্যতম। এতে রয়েছে পর্যাপ্ত পরিমাণে প্রোটিন, ফাইবার, কার্বোহাইড্রেট ও অত্যন্ত কম পরিমাণের চর্বিযুক্ত উপাদান। যা আমাদের ওজন কমাতে সাহায্য করে। এ ছাড়া রয়েছে ভিটামিন, মিনারেল ও এনজাইম, যা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। কিন্তু আমরা প্রায়ই শুনে থাকি এবং বিশ্বাসও করে থাকি যে অন্তঃসত্ত্বা নারীদের পেঁপে খাওয়া উচিত নয়। কেউ কেউ বলেন, অন্তঃসত্ত্বাদের কাঁচা ও পাকা উভয় ধরনের পেঁপে খাওয়াই নিষিদ্ধ। কেউ আবার বলেন, পেঁপে খাওয়া একেবারে নিরাপদ। মূলত, গর্ভপাতের ঝুঁকির কারণেই বয়স্করা প্রায়ই গর্ভাবস্থায় পেঁপে না খাওয়ার জন্য সতর্ক করেন। অবশ্য এর কারণ রয়েছে, আমরা দেখেছি পেঁপের থেকে সাদা দুধের মতো তরল পদার্থ বের হয়। বিশেষজ্ঞদের মতে, গর্ভপাতের কারণের জন্য দায়ী ওই ল্যাটেক্সের মধ্যে থাকা এনজাইমগুলোই। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, পেঁপেতে থাকা ল্যাটেক্স জরায়ুতে সংকোচনের ঝুঁকি তৈরি করে। এই কারণে গর্ভপাত বা অকাল প্রসবের ঝুঁকি থাকে। এ ছাড়া পেঁপেতে পেপিনও থাকে, যা প্রোটিনকে ভেঙে দেয়। এই কারণে ভ্রƒণের ক্ষতি হতে পারে। তবে এটিও লক্ষণীয়, যদি পেঁপে পাকতে শুরু করে তবে এতে ল্যাটেক্সের পরিমাণ কমে যায়। এই কারণে সপ্তাহে একবার বা দুইবার সীমিত পরিমাণে পাকা পেঁপে খেলে যে কোনো ধরনের ক্ষতি হওয়ার আশঙ্কা উল্লেখযোগ্যভাবে কমে যায়। তাই কাঁচা পেঁপে খাওয়া এড়িয়ে চলতে হবে। তবে পাকা পেঁপে গর্ভাবস্থায় কিছু পরিমাণে খাওয়া যেতে পারে। 
কতটা পেঁপে খাবেন 
বিশেষজ্ঞদের মতে, গর্ভাবস্থায় কাঁচা পেঁপে বেশি পরিমাণে খাওয়া উচিত নয়। কিন্তু ২০১৮ সালে প্রকাশিত একটি সমীক্ষায় দেখা গেছে, পেঁপে খেলে গর্ভাবস্থার কোনো ক্ষতি হয় না। এ ছাড়া ফুড অ্যান্ড অ্যাগ্রিকালচার অর্গানাইজেশন (এফএও) তথ্যানুসারে, গর্ভাবস্থায় যে ফল খাওয়া উচিত তার মধ্যে পেঁপেও অন্তর্ভুক্ত। তাই বিশেষজ্ঞদের মতে, পেঁপে খাওয়া একেবারে নিরাপদ। তবে এটি সীমিত পরিমাণে খাওয়া উচিত। সপ্তাহে এক বা দুইবার পেঁপে খেতে পারেন। তবে পেঁপে খাওয়ার পর অস্বস্তি বোধ করলে দ্রুত চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us