শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

যুক্তরাজ্য আওয়ামী লীগের উদ্যোগে ব্রিটিশ পার্লামেন্টের সামনে সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন

Reporter Name
  • মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ৬১ বার পড়া হয়েছে
Screenshot

ডেস্ক রিপোর্ট: যুক্তরাজ্য আওয়ামী লীগের উদ্যোগেব্রিটিশ পার্লামেন্টের সামনে প্রবাসী বাঙালিরা সমবেত কণ্ঠে বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশন করেন, তারআগে একটি শান্তিপূর্ণ প্রতিবাদ সমাবেশে অনুষ্টিত হয়। ‘কোটা আন্দোলনের’ নেপথ্যে থেকে দেশদ্রোহী গুষ্টি, আন্তর্জাতিক মোড়লদের সহযোগিতায় মধ্যম আয়ের বাংলাদেশকে ধ্বংসের তলানিতে নিয়ে গেছে।

গণতন্ত্রের দোহাই দিয়ে আওয়ামী লীগ এবং মুক্তিযুদ্ধের পক্ষের সকল শক্তি নিধন করছে। মামলা-হামলা আর হত্যায় বেপরোয়া প্রফেসর ড. ইউনুস এবং তার দোসর, জামাত এবং তাদের সমর্থকদের দ্বারা অসাংবিধানিক ভাবে জোরপূর্বক  বাংলাদেশ রাষ্ট্র দখল এবং  গত এক মাসেরও বেশি সময় ধরে লুটপাট, অগ্নিসংযোগ, হত্যা এবং অত্যাচার, অনাচারের বিরুদ্ধে যুক্তরাজ্য আওয়ামী লীগের উদ্যোগে লন্ডনে ব্রিটিশ পার্লামেন্টের সামনে প্রতিবাদ সমাবেশে বক্তারা একথা গুলো বলেন।

সোমবার (৯ সেপ্টেম্বর) ব্রিটিশ পার্লামেন্টের সামনে শত শত প্রবাসী বাঙালিরা বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশে যোগ দেন। বিক্ষোভ ও  প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সুলতান মাহমুদ শরীফ।

সংগঠনের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুকের পরিচালনায় সভায় বক্তারা অবিলম্বে দেশে হত্যা, অগ্নিসংযোগ, লুটপাট, মব জাস্টিস, অনাচার, অত্যাচার, গণ মামলা বন্ধের আহবান জানান এবং অবৈধ অর্ন্তবর্তীকালিন সরকারের পদত্যাগ দাবি করেন। সভা শেষে ব্রিটিশ পার্লামেন্টের সামনে প্রবাসী বাঙালিরা সমবেত কণ্ঠে বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশন করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us