লন্ডন অফিস: বঙ্গবীর জেনারেল এম এ জি ওসমানী মেমোরিয়াল ফাউন্ডেশন ইউকের উদ্যোগে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল এম এ জি ওসমানীর ১০৬তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে স্মরণ সভা, আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি পূর্ব লন্ডনের একটি হলে এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি কবির উদ্দিনের সভাপতিত্বে এবং সিনিয়র সহ সভাপতি ও ভারপ্রাপ্ত সম্পাদক খান জামাল নুরুল ইসলামের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক এমপি ও বীর মুক্তিযোদ্ধা মকসুদ ইবনে আজিজ লামা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট বিভাগ গণদাবি পরিষদের কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক শফিকুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আহবাব হোসেইন চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম খান, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মোস্তফা, বীর মুক্তিযোদ্ধা এম এ মান্নান, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আব্দুল মাবুদ ও বীর মুক্তিযোদ্ধা আমির খান।
সভায় আরও বক্তব্য দেন সংগঠনের সহ সভাপতি শেখ মো. মফিজুর রহমান, ট্রেজারার সৈয়দ সুহেল আহমদ, ব্যারিস্টার মাসুদ চৌধুরী, ব্যারিস্টার আব্দুস শহীদ, সাইফুল ইসলাম খান, সাংবাদিক রহমত আলী, কমিউনিটি নেতা মাস্টার মুজিবুর রহমান, সলিসিটর মোহাম্মদ ইয়াওর উদ্দিন ও বিশিষ্ট সমাজসেবী শাহ এম এ মুনিম প্রমুখ।
Leave a Reply