শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

নিউইয়র্কে ‘সাপ্তাহিক খবর’র প্রকাশনা অনুষ্ঠান ৩১ মে

Reporter Name
  • বৃহস্পতিবার, ২৩ মে, ২০২৪
  • ১০০ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট: নিউইয়র্কে ‘সাপ্তাহিক খবর’র প্রকাশনা অনুষ্ঠান আগামী ৩১ মে শুক্রবার। খবর মিডিয়া ইউএসএ নিউইয়র্ক থেকে ‘খবর’ নামে এ সাপ্তাহিক পত্রিকা প্রকাশের প্রস্তুতি নিয়েছে। সাপ্তাহিক খবরের প্রকাশক ও সম্পাদকমন্ডলীর সভাপতি হিসেবে রয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ বেলায়েত হোসাইন বেলাল এবং সম্পাদক হিসেবে থাকছেন সাংবাদিক ফরিদ আলম। ২০ মে জ্যাকসন হাইটসে নবান্ন পার্টি সেন্টারে খবর মিডিয়া এক প্রেস কনফারেন্সে এই প্রকাশনা নিয়ে বিস্তারিত জানায়। ‘সাপ্তাহিক খবর’র সম্পাদক ফরিদ আলমের পরিচালনায় প্রেস কনফারেন্সে পত্রিকার প্রকাশক ও সম্পাদকমন্ডলীর সভাপতি মোহাম্মেদ বেলায়েত হোসাইন বেলাল বলেন, ‘খবর’ নামটির সাথে মানুষ প্রায় অর্ধ শতাব্দী থেকে পরিচিত। বাংলাদেশে এখন শুধু খবর নামে কোনো পত্রিকা প্রকাশ হয় না। কিন্তু ঐতিহ্যবাহী সেই ‘খবর’ নামেই নিউইয়র্ক থেকে ছাপার কাগজে খবর প্রকাশ করার আয়োজন প্রায় শেষ করে এনেছে। খবর মিডিয়া আগামী ৩১ মে শুক্রবার রাত ৮ টায় উডসাইডের গুলশান ট্যারেসে প্রকাশনা অনুষ্ঠান হবে। বেলায়েত হোসাইন বেলাল আরো বলেন, এরই মধ্যে আমরা জ্যাকসন হাইটসের প্রাণকেন্দ্র ডাইভারসিটি প্লাজার পাশে কিং প্লাজার দ্বিতীয় তলায় একটি সুপরিসর অফিস স্থাপন করেছি। এই অফিসে একসঙ্গে অন্তত চারজন কাজ করতে পারবেন। দেশের খবরাখবর নিজস্ব মাধ্যমে পাওয়ার সুবিধার্থে রাজধানী ঢাকার প্রাণকেন্দ্র পল্টনেও একটি বৃহৎ অফিস ভাড়া করা হয়েছে। একজন সিনিয়র সাংবাদিকের নেতৃত্বে সেখানে চারজন সংবাদ সংগ্রহ করবেন। গ্রাফিক্স ডিজাইনের জন্য আমরা আরো চারজন অভিজ্ঞ ডিজাইনারকে নিয়োগ দিয়েছি। তিনি বলেন, বাংলাদেশের টেলিভিশন ও পত্রিকা জগতের স্টার সাংবাদিক ফরিদ আলম সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন। আশা করি সম্পাদক ফরিদ আলমের সুদক্ষ নেতৃত্বে সাপ্তাহিক খবর ভিন্নমাত্রা আনবে। তিনি বলেন, সাপ্তাহিক খবর কোনো দল, ব্যক্তি বা প্রতিষ্ঠানের পক্ষে বা বিপক্ষে কাজ করবে না। কমিউনিটির স্বার্থে যা করা প্রয়োজন তাই প্রকাশ করবে। আমাদের নীতি হবে প্রবাসনীতি। প্রবাসীদের আশা-আকাঙ্ক্ষার সংবাদ করবে খবর। খবর হবে প্রবাসী বাংলাদেশিদের পত্রিকা। তবে সবকিছুর ঊর্ধ্বে আমরা দেশের স্বার্থ দেখবো। সম্পাদক ফরিদ আলমও প্রেস কনফারেন্সেবক্তব্য রাখেন। সংবাদ সম্মেলনে তারা উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। প্রকাশনা অনুষ্ঠানে সবাইকে আমন্ত্রন জানিয়েছেন তারা।

সুত্র: ইউএসনিউজ অনলাইন ডটকম

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us