শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

লাইভে এসে টিকা নিলেন বাইডেন

Reporter Name
  • মঙ্গলবার, ২২ ডিসেম্বর, ২০২০
  • ৩৮৬ বার পড়া হয়েছে

মার্কিন যুক্তরাষ্ট্রের নব-নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন স্থানীয় সময় সোমবার (২১ ডিসেম্বর) করোনাভাইরাসের টিকার প্রথম ডোজ নিয়েছেন। ডেলাওয়্যারের একটি হাসপাতালে তিনি টিকা নেন। আর তার এই টিকা নেওয়ার দৃশ্য টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হয়। খবর বিবিসি ও আল জাজিরার।

টিকা নেওয়ার পর ৭৮ বছর বয়সী বাইডেন আমেরিকানদের উদ্দেশ্যে বলেছেন, ‘টিকা নিতে ভয়ের কিছু নেই।’ এ সময় তিনি টিকা নেওয়ার সময় সকলকে মাস্ক পরিধান করার আহ্বান জানান।

 

বাইডেন বলেছেন, ‘আমি এই টিকা নেওয়ার মাধ্যমে সকলকে বোঝাতে চেয়েছি যে যখন সময় ও সুযোগ হয়, আপনারা নির্ভয়ে টিকা নিবেন। টিকা নিতে ভয়ের কিছু নেই।’

বাইডেনের আগে রাজনীতিবিদদের মধ্যে করোনাভাইরাসের টিকা নিয়েছেন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স ও হাউস স্পিকার ন্যান্সি পেলোসি। নব-নির্বাচিত ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস ও তার স্বামী ডফ এমহফ আগামী সপ্তাহে টিকা নিবেন।

বাইডেন প্রশাসন ক্ষমতা নেওয়ার ১০০ দিনের মধ্যে ১০০ মিলিয়ন আমেরিকানদের করোনার টিকাদান কর্মসূচির আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে।

 

ফাইজারের টিকার পাশাপাশি রোববার থেকে আমেরিকায় শুরু হয়েছে মডার্নার উদ্ভাবিত টিকার প্রয়োগও। ইতোমধ্যে দেশটির ৫ লক্ষাধিক মানুষকে করোনার টিকা দেওয়া হয়েছে।

মহামারি করোনাভাইরাসে মার্কিন যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত ১ কোটি ৭৮ লাখ আক্রান্ত হয়েছে। মারা গেছে ৩ লাখ ১৭ হাজার। বিশ্বের মধ্যে আক্রান্ত ও মৃতের সংখ্যায় যুক্তরাষ্ট্রের ধারে-কাছে কেউ নেই।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us