শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

লাইভে এসে করোনার টিকা নিলেন মাইক পেন্স

Reporter Name
  • শনিবার, ১৯ ডিসেম্বর, ২০২০
  • ৩৪৫ বার পড়া হয়েছে

লাইভে এসে করোনার টিকা নিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স ও তার স্ত্রী।  শুক্রবার স্থানীয় সময় তারা এ টিকা নেন। আর এ দৃশ্য সরাসরি সম্প্রচার করা হয়েছে টেলিভিশনে। খবর বিবিসির।

মার্কিন নাগরিকদের টিকা নিতে উদ্বুদ্ধ করতেই তিনি প্রকাশ্যে টিকা নিয়েছেন। এ সময় উপস্থিত দর্শক ও ডাক্তারদের বলেছেন, আমার কাছে তেমন কিছুই মনে হয়নি। ভয়ের কিছু নেই।

 

হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়েছে মূলত করোনার টিকা গ্রহণকে প্রোমোট করতেই পেন্স লাইভে এসে নিয়েছেন। যাতে তাকে দেখে অন্যরা টিকা নিতে উৎসাহিত হয়। পাশাপাশি এই টিকা যে নিরাপদ ও কার্যকর সেটাও তারা জনগণকে বোঝাতে চেয়েছেন। যাতে এই টিকা নিতে সর্বসাধারণ আত্মবিশ্বাস খুঁজে পায়।

এ সময় পেন্স ও তার স্ত্রী ছাড়াও টিকা নেন সার্জন জেনারেল জেরোমি অ্যাডামস। অবশ্য নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন চলতি সপ্তাহেই টিকা নেয়ার কথা জানিয়েছেন।

গত সোমবার থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে ফাইজার/বায়োএনটেকের করোনার টিকা প্রয়োগ শুরু হয়েছে। প্রথম দফায় ৫০টি অঙ্গরাজ্যে ৩ মিলিয়ন তথা ৩০ লাখ ডোজ বন্টন করা হয়েছে। মহামারীর এই সময়ে ফাইজারই প্রথম টিকা যেটা করোনার বিরুদ্ধে ৯৫ শতাংশ কার্যকর বলে প্রমাণিত হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us