শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

ভারতীয় তিন কোম্পানির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

Reporter Name
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪
  • ৯৭ বার পড়া হয়েছে

ইরানের সামরিক বাহিনীর সঙ্গে বাণিজ্য এবং ড্রোন সরবরাহের অভিযোগে ভারতের তিনটি কোম্পানির ওপর নিষেধাজ্ঞা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।

বৃহস্পতিবার ইউএস ডিপার্টমেন্ট অব ট্রেজারি থেকে এ নিষেধাজ্ঞা দেওয়া হয়। এ সময় ১২টির বেশি কোম্পানি, ব্যক্তি এবং জাহাজের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়।

ভারতীয় তিনটি কোম্পানি হলো-জেন শিপিং, পোর্ট ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড ও সি আর্ট শিপ ম্যানেজমেন্ট (ওপিসি) প্রাইভেট লিমিটেড।
ইউএস ডিপার্টমেন্ট অব ট্রেজারি বলেছে, এসব কোম্পানি, ব্যক্তি এবং জাহাজ ইউক্রেনে রাশিয়ার যুদ্ধে ইরানের মনুষ্যবিহীন এরিয়াল ভেহিকেল বা ড্রোন (ইউএভি) গোপনীয়ভাবে বিক্রি এবং অর্থায়নে ভূমিকা পালন করেছে।

সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, ইরানের সামরিক বাহিনীর সঙ্গে বাণিজ্য থাকা এবং ড্রোন সরবরাহের কারণে ভারতের তিনটি কোম্পানির ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

ইউএস ডিপার্টমেন্ট অব ট্রেজারির বিবৃতি অনুসারে, সাহারা থান্ডার ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং আর্মড ফোর্সেস লজিস্টিকসের পক্ষে চীন (পিআরসি), রাশিয়াসহ একাধিক দেশে ইরানের পণ্য বিক্রি এবং চালানের সঙ্গে জড়িত একটি বিশাল শিপিং নেটওয়ার্ক।

মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্টের এক বিবৃতিতে বলা হয়, গত ১৩ এপ্রিল ইসরায়েলে হামলায় ব্যবহার করা হয়েছে, ইরানের এমন ইউএভি বা ড্রোন উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট ১৬ ব্যক্তি ও দুটি সংস্থাকে লক্ষ্য করে পদক্ষেপ নেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us