শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

দায়িত্ব নিলেন সিসিকের নতুন মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী

Reporter Name
  • বুধবার, ৮ নভেম্বর, ২০২৩
  • ৯০ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

দায়িত্ব নিয়েছেন সিলেট সিলেট সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী। মঙ্গলবার (৭ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে নগরভবনে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন তিনি।

এসময় নগরভবনে মেয়রের কার্যালয়ে বিদায়ী মেয়র আরিফুল হক চৌধুরী নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর হাতে দায়িত্ব তুলে দেন এবং মন্ত্রী ইমরান আহমদের উপস্থিতিতে তাঁর সামনে মেয়রের চেয়ারে নতুন মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীকে বসিয়ে দেন।

এসময় বিদায়ী মেয়র আরিফুল হক চৌধুরী নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীকে শুভেচ্ছা জানান এবং আধ্যাত্মিক এই নগরীর উন্নয়নে সবসময় তার সহয়োগীতার হাত প্রসারিত রাখার অঙ্গীকার করেন।

আনোয়ারুজ্জামান চৌধুরীও বিদায়ী মেয়র আরিফুল হক চৌধুরীকে শুভেচ্ছা জানান। এসয় তিনি অভিজ্ঞতার আলোকে প্রয়োজনীয় ক্ষেত্রে পরামর্শ ও সহযোগীতার জন্য বিদায়ী মেয়রের কাছে প্রত্যাশা ব্যক্ত করেন।

এসয়ময় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপিসহ বিদায়ী ও নবনির্বাচিত মেয়রের স্ত্রী-সন্তানসহ সিলেট সিটি করপোরেশনের উর্ধ্বতন কর্মকর্তা কর্মচারী এবং আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

দায়িত্ব গ্রহণের আগে হযরত শাহজালালের (র.) মাজার জিয়ারত করেন সিলেট সিটি করপোরেশনের নতুন মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী। দুপুর সোয়া ২টার দিকে তিনি দলীয় নেতৃবন্দকে সঙ্গে নিয়ে নিয়ে হযরত শাহজালালের (র.) মাজার জিয়ারতে যান।

এসময় তার সঙ্গে ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, সিলেট জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ শমসের জামাল, কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তিসহ সিটি করপোরেশনের নবনির্বাচিত কাউন্সিলরবৃন্দ।

এর আগে চলতি ২০২৩ সালের ২১জুন সিলেট সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী। আর গত ৩ জুলাই মেয়র হিসেবে তিনি শপথ গ্রহণ করেন। এর প্রায় ৪মাস পর মেয়রের দায়িত্ব গ্রহণ করেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us